মুর্শিদ বাবাজান
তোমার লাগি কান্দে মনপ্রাণ
তুমি না করিলে দয়া
দুই কুলে নাই পরিত্রাণ।।অন্তরের ভেদ জানো তুমি
অন্তর্যামী তোমার নাম
তুমি কি জান না মুনিব
কী করে তোমার গোলাম
তুমি যারে কর দয়া
কী করতে পারে শয়তান।।তুমি নামাজ তুমি রোজা
তোমায় ভাবি নিশিদিন
চাই না আমি স্বর্গ শান্তি
তুমি যদি বাসো ভিন
নয়নে দেখেছি যারে
লাগে না সাক্ষী প্রমাণ।।বাউল আবদুল করিম বলে
কুলমানে দিলাম ছাই
যা ইচ্ছা তা বলুক লোকে
তাতে আমার ক্ষতি নাই
তোমার কাছে এই ভিক্ষা চাই
চরনছায়া কর দান।।অগ্রন্থিত গান-১৩
মুর্শিদ বাবাজান
- Sub Title: তোমার লাগি কান্দে মনপ্রাণ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 89
বাউল গান এর নতুন প্রবন্ধ
হও যদি কেউ প্রেমের খরিদ্দার
- Sub Title: থাকো হুশিয়ার
আর কিছু না মানে আমার প্রাণে গো
- Sub Title: এগো গউর চরণ গৌর বরণ গৌররূপ নেহারে গো
আখি হইল ঘোর গো সখী নিশি হইল ভোর
- Sub Title: আদরের বন্ধু রইল কত দূর
অন্তরে বেদনা গো সখি
- Sub Title: সে বিনে কে জানে
বাঁশিয়ে নিহল বকুল মান গো সখী
- Sub Title: সখী ঐ শুন গো শ্যামের বাঁশির গান
হায় নবি রাসুলে খোদা, তুমি আবহায়াত
- Sub Title: তোমারই উপরে ভেজি হাজার মোনাজাত
আল্লা তোমায় ডাকি গো
- Sub Title: তুমি দয়া করো গো
শ্যাম তোমারে করি মানা মোহন বাঁশি বাজাইও না
- Sub Title: সন্ধ্যাকালে বাজিয়ে বাঁশি নারীর মন করলায় উদাসী
জলের ঘাটেতে বসি ঠার দিয়া কুল মজাইছে
- Sub Title: ওগো একূল ওকূল দুকূল গেল
মন দিলাম মন পাইবার আশে
- Sub Title: বন্ধু আমার হইল না
ইতস্ততঃ যত ইতি সংসার
- Sub Title: বিনা নামে পরিচয় অক্ষম তাহার
তোরে কে শিখাইলো গো নিদারুণ মান
- Sub Title: বারে বারে শ্যামকে ধনি কইলে অপমান ধু
বাংলা
English