"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: তুমি বৈ আর কারে ডাকি

মুর্শিদ আমারে কর পার
তুমি বৈ আর কারে ডাকি
কে আছে দরদি আর।।

তোমার নাম ভরসা করি
অকূলে ধরেছি পাড়ি ও
আমি যদি ডুবে মরি
কলঙ্ক হবে তোমার।।

একে আমার ভাঙা তরী
ভবসাগরে তুফান ভারি ও
তুমি বিনে নাই কাণ্ডারি
ডুবলে রবি অন্ধকার।।

চেয়ে দেখি বেলা গেল
মুর্শিদ আমার উপায় বল ও
জাহাজ-নৌকা ডুবে মরল
না পাইয়া কূল-কিনার।।

আবদুল করিম দীনহীনে
ডাকে তোমায় আকুল প্রাণে ও
তরাইয়া লও নিজগুণে
হয়ে তুমি কর্ণধার।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

আমায় নিয়ে ব্রজে চল যাই রে ভাই রে নিতাই

  • Sub Title: অনেক দিন হয় ব্ৰজছাড়া প্ৰাণে শান্তি নাহি পাই
দুর্বিন শাহ

যে দুঃখ দিয়াছ রাই

  • Sub Title: আমার বলতে প্রাণ যায়
রাধারমণ দত্ত

ভুবনমোহন শ্যামরূপ গো সখী দেখিতে সুন্দর

  • Sub Title: ঝলমল করে রূপ অতি মনোহর ধু
মাইজভাণ্ডারী গান

কেয়ছা আলী তেরে হুছনো

  • Sub Title: জিছ্ তরফ্ দেখতো গরমতর্ এস্ককা বাজার হ্যায়
রাধারমণ দত্ত

উদয় হইলায় বা নদীয়ায় চান গৌর হরি

  • Sub Title: রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী ধু
রাধারমণ দত্ত

চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে

  • Sub Title: শোন শ্যাম গুণধাম নিতে রে তোমারে
কবিয়াল রমেশ শীল

বাবা গাউছুল আজম নুরে আলম

  • Sub Title: আমার জীবনে মরণে যেন ভুলিনা কখন
রাধারমণ দত্ত

শ্যাম বন্ধুরে এ নাম ধরিয়া বাঁশি বাজাইও নারে

  • Sub Title: নাম ধরি বাজাও বাঁশি বসি কদম ডালে

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated