"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

শাহ আব্দুল করিম
  • Sub Title: প্রশংসা আল্লার

বিসমিল্লাহ আলহামদুলিল্লাহ
প্রশংসা আল্লার
এ বিশ্বের মালিক মৌলা
সে বিনে আর কেবা কার।।

সেই সে পবিত্রজনে
স্মরণ করি দিল-ইমানে
নুরনবি পাক্‌পাঞ্জাতনে
দরুদ সালাম হাজারবার।।

নবি ওলি পির গয়গাম্বার
আউলিয়া আম্বিয়া আল্লার
সবার কাছে সালাম আমার
আমি বান্দা গুনাগার।।

পির মুর্শিদের চরণ ধরে
পিতামাতা ওস্তাদেরে
শ্রদ্ধাভক্তি সহকারে
স্মরণ করি বারেবারে।।

এই দুনিয়া মায়ায় ঘেরা
অল্প কয়দিন ঘোরাফেরা
যেদিন চলে গেল তারা
খুঁজলে খবর মিলে না আর।।

মৌলাজির পাকদরবারে
শিষ্য-ভক্ত সহকারে
পানা চাহি করজোড়ে
আমি কাঙাল গুনাগার।।

আবদুল করিম দীনহীনে
ভরসা রেখেছে মনে
একুল-সেকুল দু-জাহানে
পাইতে রহমত-দিদার।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে

  • Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
মাইজভাণ্ডারী গান

প্রিয়াধন রসিক রঙ্গিলা

  • Sub Title: আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা
মাইজভাণ্ডারী গান

প্রেম নদী ঘাটে দেখি যু

  • Sub Title: মুরত্ উচকি হ্যায়, খোদা কা কুদরত
রাধারমণ দত্ত

শ্যামের বাঁশি মন মজাইল

  • Sub Title: মন নিল শ্যাম নটবরে আমার প্রাণ নিল
হাসন রাজা

আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে

  • Sub Title: ও আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে
দুর্বিন শাহ

আরব দেশে ফুটছে ফুল

  • Sub Title: শেষ নবি মোহাম্মদ রাসুল
মাইজভাণ্ডারী গান

প্রিয়ে তোমায় দেখব একবার

  • Sub Title: খেলিব আনন্দ খেলা আরশ তলে
রাধারমণ দত্ত

এমন মধুর নামে রতি না জন্মিল রে

  • Sub Title: নির্বলের বল বন্ধু কেবল হরি
কবিয়াল রমেশ শীল

নিশি পোহাইয়া গেল

  • Sub Title: নিঠুর বন্ধু আমার দুঃখ বুঝে না

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated