প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে অন্তরে।
(প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই,(প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই,
যে জ্বালা জ্বলিছে অন্তরে।
প্রেম নিশায় হয়ে ভোর, দেখতে আমার মন চোর,
পরাণে মোর বাইরম বাইরম করে।(প্রাণ বন্ধুরে) যখন আমি ঘুমে থাকি, স্বপনে তোমারে দেখি,
মন পাখী থাকে না পিঞ্জরে।
কেন্দে মরি দিন যামিনী, তোমার প্রেমে পাগলিনী,
একটু দয়া কর দুঃখীনীরে।(প্রাণ বন্ধুরে) যদি কেহ করে দান, ছখী নাম হয় বড়ে মান,
লিখা হাদিছ কিতাবের ভিতরে।
বখিলের বেহেস্ত নাই, একগুণ দানে দশগুণ পাই,
দয়া দান দাও অভাগিরে।(প্রাণ বন্ধুরে) যদি তোমার প্রেমিক নই, তবু তোমার আশা লই,
দিন কাটাই তোমার নাম ধরে।
রমেশ বলে দানি হয়ে, ছখি নামের সুযশ নিয়ে,
ঢঙ্কা বাজাও শাহি প্রেম দরবারে।
প্রাণ বন্ধুরে প্রেম জ্বালা জ্বলিছে
- Sub Title: (প্রাণ বন্ধুরে) আমি তোমার আশায় রই, তুমি তা বুঝিলে কই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 62
বাউল গান এর নতুন প্রবন্ধ
নামামৃত রে মন পান কর সদায়
- Sub Title: ভবরোগের মহৌষধি আনিয়াছে গউর নিমাই চি
যে দিকে দেখিবা দেখ
- Sub Title: এদিকে ঐদিকে চৌদিকে তাঁহারি প্রেমেরি খেলা
আমার ধানে হয় না খই
- Sub Title: এক ছটাক ধান ভাজিয়া সাত টাইল ভইর্যা থই
ভবে জন্মিয়া কেন মইলাম না
- Sub Title: লাভ করিতে আইলাম ভাবে- দিনে দিনে তহবিল টুটে
বিপদ ভঞ্জন মধুসূদন তুমি মুর্শিদ দয়াময়
- Sub Title: বিপদে তরাইয়া লইও যদি মনে লয়
কি প্রেম আনিলারে উদাসী
- Sub Title: কুলের বাহির হল মরে রূপের নেশা খাইয়া
কত দিন থাকিবায় লক্ষণশ্রী রে হাসন রাজা
- Sub Title: ও রাজা কতদিন থাকিবে লক্ষণশ্রী
পীরে কদমে সজিদা করা
- Sub Title: না বুঝিয়া মূর্খজনে ভক্তগণে কাফের কয়
নমস্তে তারিণী কৈলাসবিলাসিনী ত্রিনামী ত্রিপদগামী
- Sub Title: ত্ৰাহিমাং পতিত জনে ধু
নবরাসের গউর, গো হেরি কি হইল গো প্ৰাণসখী
- Sub Title: কাচাসোনা হলুদ মাখা কি আচানক যায় গো দেখা
ও জান বাহির হইলে, যাইব বন্ধের বাড়ি
- Sub Title: জান বাহির হইলে রে
আমায় আকুল করিল, আমায় পাগল করিল
- Sub Title: শ্যাম বাঁকা নয়নে
বাংলা
English