"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

আর ঘুমে থেক না চাষি ভাই
আর ঘুমে থেক না চাষি ভাই
  • Sub Title: কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই

আর ঘুমে থেকো না চাষি ভাই
কর্তব্য কাজ সাধন কর আমরার আর দরদি নাই।।

আঁখি খোলো মাথা তোলো
পাকিস্তান জিন্দাবাদ বল রে
একবাক্যে সকলে বল আমরা সবে শান্তি চাই।।

আনলাম স্বাধীন শান্তির তরে
প্রাণ বাঁচে না অত্যাচারে রে
পাকিস্তানের ঘরে ঘরে হাহাকার রব শুনতে পাই।।

যা ইচ্ছা তার শাসন-বিচার
ঘুষ বিনে চলে না কারবার রে
ধনী-মানীর রঙের বেপার গরিবের কপালে ছাই।।

মুখের বোল নিতে চায় কেড়ে
মনের দুঃখ বলব কারে রে
ন্যায্য বিষয় দাবি করে প্রাণ বাঁচাইবার শক্তি নাই।।

লীগ সরকার বলল প্রস্তাবে
রাষ্ট্রভাষা উর্দু হবে রে
আমরা দাবি করলাম তবে আমরার কি অধিকার নাই।।

তখন বাংলা কইলে মারে-ধরে
বেশি কইলে জেলে ভরে
থাকিয়া জেলের ভিতরে তবু বলছি বাংলা চাই।।

অবশেষে গুলি চালায়
এমএস-সি বরকতের মাথায়
কয়েকজন ছাত্র মারা যায় এখনও সুবিচার নাই।।

স্বাধীন দেশে এত অবিচার
পুড়িয়া হইলাম আঙ্গার রে
করিম কয় দেখব এবার যদি একটু সুযোগ পাই।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

দুর্বিন শাহ

নবির গুণ আর বলব কারে

  • Sub Title: নবির আউয়াল কলিমায়
দুর্বিন শাহ

সখি হায় গো, এমন দরদি নাই সংসারে

  • Sub Title: দুঃখের কথা বলবে যাইয়া প্রাণবন্ধুয়ার ধারে গো
রাধারমণ দত্ত

গলার হার খুলিয়া নেও গো ও ললিতে

  • Sub Title: এগো হার পরিয়া কি ফল আছে বন্ধু নাই মোর কুঞ্জেতে
মাইজভাণ্ডারী গান

প্রিয়াধন রসিক রঙ্গিলা

  • Sub Title: আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা
আঞ্চলিক সঙ্গীত

মনে বাবলা পাতার কষ লেগেছে

  • Sub Title: উঠবে কী আর সাবানে
রাধারমণ দত্ত

মনের মানুষ এ দেশেতে নাই

  • Sub Title: কারে দেখি প্ৰাণ জুড়াই ধু
দুর্বিন শাহ

এ কোমল পরানে সই গো

  • Sub Title: জ্বালা পোড়া সয় না
নবি এসে দয়া করে
নবি এসে দয়া করে

নবি এসে দয়া করে

  • Sub Title: দাও পাপীরে পদছায়া
হাসন রাজা

কালা! আয় রে আয় কুঞ্জে আয়

  • Sub Title: প্রাণী কান্দে তোমার দায়
রাধারমণ দত্ত

কামিনীর কাম সাগরে মন তুমি নিমগ্ন

  • Sub Title: কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন ধু
মাইজভাণ্ডারী গান

গাউছধনের প্রেম সাগরে

  • Sub Title: ঈমান রত্ন ভেসে যায়

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated