কামিনীর কাম সাগরে মন তুমি নিমগ্ন
কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন।। ধু।।
কখন সাধু কখন চোর কখন ভূতের চেলাদিন যামিনী ভূতের বেগার মন করে উতলা৷
কখন পানি কখন আগুন কাম সাগরের মেলা
বেদবেদান্তে আদেশ মানা সদায় কর অবহেলা৷
যে জন সুজন হয় নাই তার ভাবনা
কুজনের কুপয়া মিশে ঘটে শেষে লাঞ্ছনা৷
কুকাজে দিবস গত সূকাজে নাই আনাগোনা
দিবা শেষে কি গতিরে চিন্তিয়া কুলতো পাই না৷
দিন গেলে ফিরে নারে- দিনে দিনে জীবন শেষ
কুকামেতে দিন গেলো পাপ বিনে নাই পুণ্যের লেশ
পাপের ভরা ভারিয়া নিলে ঠেকিবে রে শেষ কালে
মূল তোমার নাশ হইবে মহাজনের হিসাবকালে
ভাইবে রাধারমণ বলে দিন গেলো হেলায়
অন্তিম কালে দয়া বিনা নাই দেখিরে কোন উপায়৷
কামিনীর কাম সাগরে মন তুমি নিমগ্ন
- Sub Title: কি জবাব দিবায় রে তুমি সামনে আসিলে শমন ধু
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 115
বাউল গান এর নতুন প্রবন্ধ
কদমতলে কে বাজায় মুররী গো সজনী
- Sub Title: কদমতলে কে বাজায় মুররী ধু
তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
- Sub Title: মনে কি পড়ে না আমায়
যে দিকে দেখিবা দেখ
- Sub Title: এদিকে ঐদিকে চৌদিকে তাঁহারি প্রেমেরি খেলা
আমি কাতরে করি রে মানা
- Sub Title: মোহন মধুর স্বরের বাঁশি চিত্তে ধৈৰ্য মানে না চি
রূপের কন্যা লো
- Sub Title: রূপ দেখে তোর আহা মরি মরি
ছভি আকারে তুমি হো পেয়ারে
- Sub Title: তোমহারি নূরে জগত ছারে, আমাতে আমি তুমি তো হো জী
ঠেকছি ভবে গরিব হইয়া
- Sub Title: আমার ভাঙা বাড়ি
ভাণ্ডারে ভাণ্ডারী পাপীরও কাণ্ডারি
- Sub Title: জগৎ তরাইতে আসিল রে
আমার সাধের দিন ফুরায়ে এলরে
- Sub Title: ওরে আমি পাইলাম না তারে
সজনী পিরিত কি ধন চিনিলায় না
- Sub Title: রূপ দেখিয়া নয়ন পাগল গুণের পাগল ময়না
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
ঐ অষ্টমী তিথি অতিপুণ্যবতী
- Sub Title: মহাষ্টমী গনি
বাংলা
English