নবির গুণ আর বলব কারে
নবির আউয়াল কলিমায়
আশিকান সভায়
পাগল সাজাইল সবারে।।নবি নুরের স্বত্ব, ইসলাম তত্ত্ব
ত্রিভুবন মত্ত, নবিজির নুরে
আসমান জমিন, এলাহি আলমিন
করিলা সৃজন যার খাতিরে।।নবি ইসলাম তরি, পতাকাধারী
হবে কাণ্ডারি, কূল আখেরে
কাণ্ডারি হইয়া যাবে তরি বাইয়া
হাসন-হুসন দাঁড়ি দুই কিনারে।।তরি মা ফাতেমা, কেবলই মহিমা
মাস্তুল হজরত আলি দিবেন উপরে
আবুবকর বাদাম, গুণ টানে উসমান
তরি নিগাবান খাত্তাব উমরে।।নবিজির প্রশংসা কী বলিবে দুর্বিন শাহ
আমি কর্মনাশা এই সংসারে
প্রেমেরই দেওয়ানা, জঙ্গলায় ঠিকানা
কাদিয়া ঘুরি দ্বারে দ্বারে।।
নবির গুণ আর বলব কারে
- Sub Title: নবির আউয়াল কলিমায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 100
বাউল গান এর নতুন প্রবন্ধ
জলের ঘাটে দেইখে আইলাম
- Sub Title: শ্যাম চিকন কালিয়া
তোরা শুন গো শ্রবণে ধীর সমীরে বনে গো
- Sub Title: বাজে বাঁশি সুমধুর স্বরে ধু
প্রিয়ার ছলনা কঠিন
- Sub Title: আপ্ত প্রেমে মজি আপে আপে বুঝায় ভিন
আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে
- Sub Title: ও আমি যাইমু রে যাইমু রে আল্লার সঙ্গে
সখি তোরা যাও গো
- Sub Title: শ্যামচান্দ কালিয়ার খবরে
প্ৰেমরসের ফুলবাগানে সঙ্গোপনে কুসুমকলি ফুটিয়াছে
- Sub Title: কমলের গন্ধে অন্ধ মকরন্দ মধু লোভে খুঁজতে আছে
গৌররূপে আমায় পাগল করিল রে
- Sub Title: যন্ত্রণা আর সহে না প্ৰাণে
প্রেমের কানাই মাইজভাণ্ডারী
- Sub Title: প্রেমের বাজার বসাইয়েছেন নররূপে নারায়ণ
আমার হস্থপদ তারই, আমি হইতে না জুদা গো
- Sub Title: আদম সুরত আমার খোদার গো সই সজনী
পোড়া অঙ্গ পুড়িবার বাসনা রে
- Sub Title: ও কোকিলা
প্ৰেম কইরে প্রাণ কান্দাইলায় আমার গো
- Sub Title: ওয় গো বিনোদিনী
বাংলা
English