তারে দেখলে হয়রে প্রাণ শীতল
বদন ভাইরে হরি হরি বল৷
আমার সঙ্গে নিবার ধন কিছু নাই রেহরি নাম পথের সম্বল।।
আমার ভাঙ্গা তরুণী ভয়ে কাঁপিছে
পরণি রে আমি সাঁতার না জানি
না জানি কোন ভবসাগরে আমার দেহতরী হৈল তল।।
নায়ের মাঝি ছয় জনা এরা কৈরে কুমন্ত্রণা
এখন জানে না
আমি কারে দেখিয়া প্রাণ জুড়াব রে
আমি কারে করি পারের বল।।
আমার আয়ু হইল শেষ
আমি চলছি আপনি দেশ বা গুরু ছাড়িয়া বিদেশ
যে দেশে নাই জন্ম মৃত্যু রে
আমায় সেই দেশে নিয়ে চল।।
ভাইবে রাধারমণ বলে আমায় মিলিয়া সকলে
তোমরা কর্ণে দিও নাম রে মুখে দিও গঙ্গা জল।।
তারে দেখলে হয়রে প্রাণ শীতল
- Sub Title: বদন ভাইরে হরি হরি বল
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 121
বাউল গান এর নতুন প্রবন্ধ
খেলবি যদি প্রেমের খেলা
- Sub Title: অন্য খেলায় কি ফল আছে প্রেম খেলাতে প্রাণ জুড়ায়
ভাইরে উলটা বাতাস এসেছে
- Sub Title: আপন পীরের বরজক ধরি সব সময়ে থাকিও
বন্ধু তিনদিন
- Sub Title: বন্ধু তিনদিন তোর বাড়িতে গেলাম
সজনী গো, আমারে বন্ধুর মনে নাই
- Sub Title: আমি সারা নিশি কান্দিয়া পোষাই
তুমি বিনে কেহ নাই
- Sub Title: তোমা ভাবানলে জ্বলি কাটি রাত্র দিন
ডুবল জগৎ কাম নদীতে
- Sub Title: নদীর তরঙ্গ দেখিয়া
বল বন্ধু তুমি নি আমার রে ওহেরে হৃদয় রতন
- Sub Title: শ্ৰীচরণে হাইতাম দাসী মুই কামিনী অভিলাষী
আর জ্বালাইও না ভাণ্ডারী
- Sub Title: কচি মনে এত জ্বালা সইতে পারি না ॥ (ভাণ্ডারী)
আমার দেহতরী কে করলো গঠন
- Sub Title: মেস্তরি কে চিননি রে মন ধু
দূতী তারে কর মানা শ্যাম যে আমার কুঞ্জে আয় না
- Sub Title: নানা জাতি ফুল তুলি সাজাইয়াছি ফুল বিছানা
গুরু কও মোরে সার শিক্ষা দেও
- Sub Title: যে মন্ত্রে ভব পার
রস ছাড়া রসিক মিলে না
- Sub Title: রসিক চাইয়া ডুবল রাধার মন
বাংলা
English