নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
ভিক্ষার কারণে গেলা জননীর নিকট৷
ভিক্ষা দেহি ভিক্ষাং দেহি বসিতে লাগিলাফল তন্তুল দিয়া ভিক্ষা জননীয়ে দিলা৷
রজত কাঞ্চন দিলা ঝুলিতে ঢালিয়া
ভিক্ষা লইয়া চলিয়া গেলা গুরুরও সদনে৷
গুরুকে দক্ষিণা দিলা ধরিয়া চরণে
পুর্নবার যাও বাছা ভিক্ষার কারণে৷
ভিক্ষাহেতু চলিয়া গেলা গৃহেরও দারে
স্বর্ণখাল ভরিয়া ভিক্ষা জননীয়ে দিলা৷
ফলমূল দিয়া মায়ে ডালারে ভরিয়া
ভগিনীয়ে দিলা ভিক্ষা যতন করিয়া৷
তারপরে দিলা ভিক্ষা ব্ৰজবাসিগণ
ভিক্ষা লইয়া ব্ৰহ্মচারী আশ্রয়েতে গেলা৷
ভাইবে রাধারমণ বলে বামনের চরণে
অন্তকালে তারাইও প্ৰভু নারায়ণে।।
নদীয়া নগরে আজি মঙ্গল জুকার
- Sub Title: ভিক্ষার কারণে গেলা জননীর নিকট
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 98
বাউল গান এর নতুন প্রবন্ধ
শ্যাম বন্ধুয়াও দেখা দেও অধম জানিয়া
- Sub Title: আমি খাপ ধরি বসিয়া রৈছি পন্থপানে চাইয়া ধু
বল সখী কোথায় যাই
- Sub Title: কোথায় গেলে তারি দেখা পাই
আমরা ভুলব না
- Sub Title: বাংলাদেশের হত্যা নমুনা
যে জ্বালা দিয়াছ বন্ধু রে
- Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই
হিন্দু-মুসলিম ভাই
- Sub Title: সব সাজিয়া চলো
সখী করি কি উপায় কলঙ্কিনী হইলাম ভবে
- Sub Title: না পাইলাম শ্যামরায়
নিশি অবসানে আসি বন্ধু বাগানে
- Sub Title: বাশরীর স্বরে, নিল প্রাণ হৈরে, চলি গেল মধুর হাঁসিরে
মন আর কত পোলার মত
- Sub Title: পেঁচার মত হবি কত ধূল মাখিয়ে চুল দাঁড়ি
না জানি হারাইছি দিন
- Sub Title: জানে কি হেলায় হারাই হাতেরই রতন
আশিকে সুলতান খাজা রাজাধিরাজ
- Sub Title: ও শাহানশাহী দরবার তুমি গরিবে নেওয়াজ
যে অবধি হৃদে প্রিয়ে
- Sub Title: যে দিকে ফিরাই আঁখি পাই দরশন
বাংলা
English