যে জ্বালা দিয়াছ বন্ধু রে
বন্ধু সে জ্বালা আর কত সই
মনের দুঃখ কার কাছে কই।।বন্ধু রে-
সর্বশাস্ত্রে প্রমাণে কয়
তুমি বন্ধু দয়াময়
তাই শুনিয়া, তোমার সঙ্গ লই
এখন দেখি তুই নিদয়া রে বন্ধু
চুন খাইয়াছি জেনে দই।।বন্ধু রে-
জানি না তোর রীতিনীতি
বাড়াইয়া সাধের পিরিতি
সুখের আশায় দুঃখ সইয়া রই
আশা দিয়া গাছে তুলে রে বন্ধু
এখন কাইড়া নিলে মই।।বন্ধু রে-
বিষমাখা পিরিতে তোমার
কলিজা হইয়াছে আঙ্গার
তবু দুঃখ বুকে তুলে লই
দুর্বিন শাহ কয় মনে আশা রে বন্ধু
তোমায় পাইলে দাসী হই।।
যে জ্বালা দিয়াছ বন্ধু রে
- Sub Title: বন্ধু সে জ্বালা আর কত সই
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 122
বাউল গান এর নতুন প্রবন্ধ
কেন যে আসিলায় ভবে, মানুষ যদি হইলায় না
- Sub Title: মানুষ যদি হইলায় নারে পরের কার্য করলায় নারে
আমি বারে বারে ভক্তি করি তার
- Sub Title: সে আমার প্রাণ বন্ধু হে হায়রে
মন চোরা তুই হরি আছো
- Sub Title: দিশা পাই না কেমনে ধরি মন চোরা তুই হরি ধু
সুরধনীর কাছে নিত্য কমল কলি ফুটিয়াছে
- Sub Title: গন্ধে মত্ত ভক্ত ভ্ৰমর মধুলোভে ধাইয়াছে ধু
শুনি বংশী প্ৰাণসজনী কদম্বে কি বংশী বটে
- Sub Title: আত্মা ইন্দ্ৰিয় মনাকর্ষণ করে প্রাণী আমার নাই গো ঘটে চি
কেন দিলে চম্পকেরি ফুল, রে সুবলাসখা
- Sub Title: চম্পকেরি বরণ আমার প্রাণের রাধিকা
কেবলা কাবা মাইজভাণ্ডারী গাউসুল আযম
- Sub Title: তব দীন দাসের পরে পড়েছে বিপদ বিষম
সুখের নিশি যায় আমার
- Sub Title: কাঁদিয়া গো কার লাগিয়া
জাতি কুল মান হারাইলাম যাহার লাগি
- Sub Title: সে নি হবে আমার দুঃখের ভাগী
হে মা করুণাময়ী কৃপা করো মুই অধমে রে
- Sub Title: কাকুতি মিনতি করি ডাকি মা তোমারে
ভুইলনা ভুইলনা কভু মুর্শিদ
- Sub Title: জান প্রাণ তাঁর পদে রাখিও সদা বাঁন্ধিয়া
শ্যামের বংশীরে এ নাম ধরিয়া মধুর স্বরে
- Sub Title: আর বাজিও না রে
বাংলা
English