তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে।।ছামিউন বাসিরুন তুমি
সব দেখো আর শোনো
তবে কেন দুঃখিনীরে
সিলে রে ভিন্ন
কপালপোড়া দুঃখ আমায়
কেন গেলে দিয়া
দাসীর প্রতি হলে নিদয়
কোন বা দোষী পাইয়া রে।।একদিন তুমি ছিলে কইয়া
আমায় রেখো মনে
আমি তোমায় করবো স্মরণ
কিবা নিশিদিনে
সেই কথাটা প্রাণের বন্ধু
নাই তোমার স্মরণ
আমি দাসী চিরদুঃখীর
সার হইল কান্দন রে।।যত দুঃখ আছে বন্ধু
ভাণ্ডারে তোমার
সব দুঃখ আমায় দাও
বলি বারেবার
তবু প্রাণের বন্ধু
সদায় সুখে থাকো তুমি
দুর্বিন শাহ কয় তোমার সুখে
সদায় সুখী আমি রে।।
তুমি বন্ধু ভবসিন্ধু নামটি দয়াময়
- Sub Title: দয়া করো দাসীর প্রতি হইয়া সদয় রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 101
বাউল গান এর নতুন প্রবন্ধ
ও প্ৰাণ ললিতে বন্ধু আনিয়া দেখাও গো
- Sub Title: মুই অভাগী কলঙ্কের ভাগী কার লাগি হইলাম গো
কি সুখে রহিয়াছো বন্ধুরে
- Sub Title: বন্ধু-আমায় পাশরিয়া ধু
এস দুনু ভাইরে গৌর ও নিতাই
- Sub Title: সত্যতে ছিলেন হরি ত্ৰেতাতে রাম ধনুকধারী রে ভাই
কেন দিলে চম্পকেরি ফুল, রে সুবলাসখা
- Sub Title: চম্পকেরি বরণ আমার প্রাণের রাধিকা
বন্ধুয়া রে, তুমি আমারে দিও না ফাঁকি
- Sub Title: তুমি আমার সর্বস্বধন তাই তোমায় এত ডাকি
গাউছুল আজম বাবা নূরে আলম
- Sub Title: তুমি ইছমে আজম জগত ত্বরানে ওয়ালা
আমি মাওলার আশায় দিন কাটাই
- Sub Title: মাওলা বিনে আমার উপায় নাই
পাশরিতে পারি না ও শ্যামরূপের নমুনা
- Sub Title: চক্ষের মাঝারে রূপে করে আনা জানা
আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও
- Sub Title: আমার মরণ কালে ঢোল বেলা বাজাইও দরবারীগণ রে
ইতস্ততঃ যত ইতি সংসার
- Sub Title: বিনা নামে পরিচয় অক্ষম তাহার
আমরা স্বাধীন দেশে থাকি
- Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী
সকলি ফুরাইয়ে গেল
- Sub Title: আসবে বলে আশা দিয়ে বন্ধু আমার আইলনা
বাংলা
English