আমরা স্বাধীন দেশে থাকি
খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী।।না জানি কোন কর্মফলে হইলাম দরিদ্রের ছেলে
পেটের ক্ষুধায় অঙ্গ জ্বলে আল্লা বলে ডাকি
ভাঙা ঘর, চালে ছানি নাই কাঁদে প্রাণপাখি
আকাশের তারা দেখা যায় শুয়ে শুয়ে দেখি।।শান্তি পাব আশা মনে বাড়ে দুঃখ দিনে দিনে
কৃষক মরে খোরাক বিনে মজুরের উপায় কী?
সাহায্য পাবার আশে যদি রাজ দরবারে লিখি
ধনী-মানীর বুঁচকি ভরে আমরারে দেয় ফাঁকি।।বাউল আবদুল করিম বলে কইতে দুঃখ অঙ্গ জ্বলে
বসিয়া সদায় নিরলে ঝরে দুটি আঁখি
দেশের যত রাড়ি বুড়ি তারা সার করেছে ঢেঁকি
গ্রামে গ্রামে চাউলের মিশিন, রাড়ি-বুড়ির উপায় বা কী।।
আমরা স্বাধীন দেশে থাকি
- Sub Title: খাবার বেলা ভাত মিলে না তবু আমরা সুখী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 104
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেমজ্বালা সহিব কতদিন
- Sub Title: প্রেম করিয়া নিষ্ঠুর কালা
চৈড়ে মনোহারী ভবের গাড়ি
- Sub Title: বৈসে থাকি রূপ নেহারে স্বরূপে রূপ কইরে মিলন চি
আশা নি পুরাইবায় গুণমণি রে
- Sub Title: আশা নি পুরাইবায় গুণমণি ধু
আকাশ কাঁদে বাতাস কাঁদে
- Sub Title: কাঁদে আমার মন
কেবল চাই তোমার দিদার অন্যকিছু চাই না আর
- Sub Title: মার কাট যাই কর পড়িয়া আছি তোমার দ্বার
কি প্রেম আনিলারে উদাসী
- Sub Title: কুলের বাহির হল মরে রূপের নেশা খাইয়া
প্রেম করে হারাইলাম কুলমান
- Sub Title: প্রেম করিলে কাঁদিতে হয়
আমি কেন গেলাম জলে গো সখী
- Sub Title: ভরা কলসী লইয়া শ্যামকে হারাইয়া আমি যাইতে নারি গৃহে
নয়ন ঠারে হেরো গো
- Sub Title: সখী আখি ঠারে হের
আমার আমির ধন আশেকের পেয়ারা
- Sub Title: পেয়ারা হামারা মুঝে দোস্ত হামারা রে
বাংলা
English