প্রেমজ্বালা সহে না প্রাণে
সহিতে নারি, হায় কী করি
পিরিতের বারি বয় নয়নে।।আমি অবলা, পিরিতের জ্বালা
দিলে রে কালা বাঁশির গানে
কিবা মধুর গান, করিলে অজ্ঞান
জাতি কুলমান নিয়াছ টেনে।।আছো কোন দেশে, তোমার তল্লাশে
পাগল বেশে যাব সেখানে
তোমার লাগিয়া, কুলমান ত্যাজিয়া
পাগল সাজিয়া ঘুরি কাননে।।তুমি নির্দয়া পাষাণ, নিলে আমার প্রাণ
হইয়া বেইমান আছো কেমনে
কত আশা দিলে, নৈরাশা করিলে
দুর্বিন শাহকে দেখে যাইও মরণে।।
প্রেমজ্বালা সহে না প্রাণে
- Sub Title: সহিতে নারি হায় কী করি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 123
বাউল গান এর নতুন প্রবন্ধ
কৃপা কইরে আইস আসরে গৌরমণি
- Sub Title: আমি কোন্ সাধনে তোমায় পাব সাধনা জানি না
মন কান্দে রে, দিল কান্দে রে
- Sub Title: কোথায় পাব তোমারে গো
মনমাঝি তুই হইস নারে বেভুল
- Sub Title: দিবে যদি ভব পাড়ি বেলা থাকতে নৌকা খোল
বন্ধুগণ শীঘ্র চল যাই
- Sub Title: প্রিয়তম দরশনে নয়ন জুড়াই
পিরিতির এত জ্বালাতন
- Sub Title: কাঁদতে কাঁদতে জনম গেল জিয়ন্তে মরণ
দিবস রজনী গো আমি কেমনে গৃহে থাকি
- Sub Title: শ্যামল বরণ অলক নয়ন পলকেতে দেখি
মনের তালা খুলে দেবে গেলে ভাণ্ডারে
- Sub Title: খোদার খোদায়ী দেখবি হৃদের মাঝারে
স্মরিয়ে তোমারি নাম যে যখন গিয়াছে
- Sub Title: সর্বত্র মঙ্গল তার সর্বজয়ী যথা তথা
শোন গো পরান সই তোমারে মরম কই
- Sub Title: বাঁশি মোরে করিল উদাসী
দিন গেলে তুই কাঁদবে রে বইসে
- Sub Title: তোদের কান্দন কেউ শুনবে না
বাংলা
English