মন কান্দে রে, দিল কান্দে রে
কোথায় পাব তোমারে গো
আয় মোহাম্মদ সাল্লিওয়ালা
আয় মোহাম্মদ কামলিওয়া।।নুরে আলা নুরে নবি
তব নুরে পয়দা সবি
আল্লার আলম তামাম
দুরুদ হাজারবার ভেজি উপরে তোমার
আরও ভেজি হাজার সালাম
নাজিল তোমার পরে হলো পাক কালাম
তুমি শেষ রাসুলউল্লাহ।।রবিউল আউয়াল চান্দে
সোমবার সুবেহ সাদেকে
আসিলেন দুনিয়ার মাঝার
আমেনার গর্ভেতে কুরেশ বংশেতে
জন্ম নিলেন ভাগ্য সবাকার
বেটা তুমি হও আবদুল্লার
দুজাহান করেছ উজালা।।কঠিন বিচারের দিনে
কে তবে তুমি বিনে
বান্দা যত গুনাহগার
আউলিয়া আম্বিয়া সবে, নফছি নফছি ফুকারিবে
ঈসা-মুসা যত পয়গাম্বর
তব পরে শাফায়তের ভার
উম্মতি উম্মতি রবে কাঁদিবেন একেলা।।আরশের পায়া ধরে
কাঁদবে তুমি জারে জারে
চোখে অশ্রু বহিবে তোমারপাপীতাপী গুনাগার নালায়েক উম্মত আমার
পার করে দাও পরওয়ারদেগার
কান্দিবেন ফেরেস্তা আল্লার
মাগফেরাত করো খোদাতালা।।এমন দয়াল নবি ভবে
না আসিবে কভি
নবি নামটি করো সবে সার
হও সব হুঁশিয়ার, আখেরাতে হবে পার
উসিল্লাতে নবি মোস্তফার
দুর্বিন শাহ কয় ভরসা তোমার
আমায় দিও সেই চরণেরই ধুলা।।
মন কান্দে রে, দিল কান্দে রে
- Sub Title: কোথায় পাব তোমারে গো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 130
বাউল গান এর নতুন প্রবন্ধ
কমলা বিবি গো সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে
- Sub Title: সুখ পাইতে আসিয়াছ এই ভবের মেলে
মিলিয়া সব সখীগণে
- Sub Title: ভৈনালা করিতে আইলা রূপসীর সনে
যে গুণে তুষিব শ্যামের মন
- Sub Title: বৃন্দাবনে শ্যামের কারণ বনে বনে ঘুরিয়া বেড়াই
তোম্ হো মুহাম্মদ হকছে
- Sub Title: ডুবতে কিস্তি কোঁ পারে লাগাইয়া
পাগল বানাইলা মোরে
- Sub Title: আমি যে দিকেতে দৃষ্টি করি তোমায় হেরি মাইজভাণ্ডারী
হাম্ ছবহেঁ নির্গুণ তুমি হোঁ
- Sub Title: তুমি সর্বস্থানে, আপনা হার্ হার্ গুণে সর্বত্রে হওয়া বিরাজমান
আর জুদা রাখব না, বন্ধু রে! আর জুদা রাখব না
- Sub Title: জুদাইমে কত ছদমা তায় তো কেহ জানে না
কানাই তুমি খেইড় খেলাও কেনে?
- Sub Title: রঙ্গের রঙ্গিয়া কানাই
তাপীমন প্রিয়ার কাছে
- Sub Title: প্রেম শাস্ত্রে নিষেধ আছে নয়ন জল আর ভাসাইওনা
ধন্যরে প্রেমিকগণ মাইজভাণ্ডারী প্রেমের
- Sub Title: মাইজভাণ্ডারী প্রেমের মহাজন
তোমার পিরিতে বন্ধু মরিব ঝুরিয়া
- Sub Title: মনে কি পড়ে না আমায়
বাংলা
English