প্রেমজ্বালা সহিব কতদিন
প্রেম করিয়া নিষ্ঠুর কালা
ঘটাইয়া গেল দুর্দিন।।কেন বা করিল দোষী
অবলারে ভালোবাসি গো
জগতে রহিল হাসি
দুঃখিনীর কলঙ্কের চিন।।গলে দিয়া প্রেমফাঁসি
কেন সে হইল বৈদেশি গো
একা একা কাঁদি বসি
জলছাড়া কি বাঁচে মীন।।জ্বলে মরি প্রেমাগুনে
সয় না জ্বালা কোমল প্রাণে গো
কে যাবে ঔষধের জন্যে
কে হবে দুঃখের জামিন।।বলে পাগল এ দুর্বিন শাহ
কবে হবে সুখের আশা গো
মিটল না দুঃখিনীর আশা
দুঃখে তনু হইল ক্ষীণ।।
প্রেমজ্বালা সহিব কতদিন
- Sub Title: প্রেম করিয়া নিষ্ঠুর কালা
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 110
বাউল গান এর নতুন প্রবন্ধ
বুঝি কোন কর্মফলে
- Sub Title: কত সাধে জন্ম পাইয়ে ছিলে এমন দুর্লভ জন্ম যায় বিফলে ধু
বেলা শেষে একা বসে কান্দি যার লাগিয়া
- Sub Title: ওরে মাঝি বাবার বাড়ি খবর কইও গিয়া
শ্যামের বাঁশি বাজিল বিপিনে
- Sub Title: বাঁশির ধ্বনি উন্মাদিনী প্ৰাণে কি আর ধৈর্য মানে চি
কোকিলা মানা করি তোরে
- Sub Title: হৈছি আমি বন্ধুহারা আর ডাকিও না শোক স্বরে
মনের মানুষ পাবি নি গো ললিতে বল না
- Sub Title: মানুষ মিলে মন মিলে না হায় গো
প্ৰাণ বিশাখে ললিতে গো কহগো মরে
- Sub Title: মোহন বাঁশি কে বাজায় ওগো সখী কালিন্দির তীরে চি
রসের দয়রদী শ্যামরায়
- Sub Title: আমি কাঙালিনী তোমার পানে চাই
কি দিয়া সুধিমুপ্ৰেম ঋণগো রাই
- Sub Title: তোমারই কারণে গোষ্টি গোচারণে গহন কাননে যাই
বাজায় বাঁশি ঘনাইয়া ওগো
- Sub Title: নিগূঢ় কদম্বতলে বাঁশি বাজায় রাত্ৰিদিনে গো
হাসন রাজায় কয়, আমি কিছু নয় রে আমি কিছু নয়
- Sub Title: অন্তরে বাহিরে দেখি কেবল দয়াময়
প্রেমেরই তালা নি কেউ খুলতে জানে
- Sub Title: প্রেমেরই তালা যায় না খোলা
বাংলা
English