"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: প্রেমের বাজার বসাইয়েছেন নররূপে নারায়ণ

প্রেমের কানাই মাইজভাণ্ডারী, মদন মোহন মাওলাধন।
প্রেমের বাজার বসাইয়েছেন নররূপে নারায়ণ।।

নূরের পুতুল নূরের ছবি, যার নূরে জগতের খুবি।
নূরূন আলা-নূর নাথ নূরে আলম নূরী তন।।

নৈরূপ নগর হতে, স্বরূপ রূপে এই জগতে।
এসেছেন প্রেম বিলাইতে যার প্রেমে জগত রৌশন।।

কে বটে সে এসেছিল, সঙ্গে কিবা এনেছিল।
কি করিয়া গেলেন চলে বুঝলি না’রে গাফেলগণ।।

তাওহিদের বাগানের মালী, বিলিয়ে দিয়ে ফুলের ডালি।
ফাঁকি দিয়ে গেলেন চলি শূন্য করি সিংহাসন।।

ভাগ্যবন্ত চিনিয়ে নিল, না বুঝিল না চিনিল।
জন্ম অন্ধ জিতা মরা যত অপ্রেমিকগণ।।

এখনও তো যেতে পার, বাবাজ্বী আছেন অমর।
করিমে কয় দয়াল মাওলা দান করিবেন শ্রীচরণ।।

লেখকঃ বজলুল করিম মন্দাকিনী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

মন পাখী বলি তোরে বল বল কৃষ্ণ

  • Sub Title: মন রে- লাভ করিতে আইলাম আমি ঐ ভবের বাজারে-
রাধারমণ দত্ত

বহু অপরাধী জাইনে গৌর আমায় ফিরে চাইলো না

  • Sub Title: ভজবো বইলে যুগল চরণ মনেতে ছিলো বাসনা ধু
রাধারমণ দত্ত

বন্ধু নিদারুণ শ্যাম তোমারে

  • Sub Title: তুমি আমার নয়নমণি তুমি অনুপম
রাধারমণ দত্ত

শুন শুন বিনোদিনী আমার বচন

  • Sub Title: ঘন ঘন বাজে বাঁশি গহন কানন
রাধারমণ দত্ত

উদয় হইল হে গৌরাঙ্গচান্দ গৌড় দেশে

  • Sub Title: সঙ্কীর্তন যজ্ঞারম্ভে তিমিরান্ধ নাশে
মাইজভাণ্ডারী গান

আয় দিলবরে মাহেলকা

  • Sub Title: বাহরে হাবিবে কিবরিয়া মেরে তরফ কো দেখনা
হাসন রাজা

আমার হস্থপদ তারই, আমি হইতে না জুদা গো

  • Sub Title: আদম সুরত আমার খোদার গো সই সজনী
কবিয়াল রমেশ শীল

মাওলা তোমার আজব লীলা

  • Sub Title: কারে হাসাও কারে কাঁদাও কারে কর বনবাসী
মাইজভাণ্ডারী গান

জল মেঁ স্থল্ মেঁ দেখিনু ছুরত্

  • Sub Title: ধরণী গগণে হার্ কহি ছুরত পেয়ারে জানি তোমহারি
রাধারমণ দত্ত

যাও গো দূতী পুষ্পবনে পুষ্প তুলো গিয়া

  • Sub Title: আমি সাজাইতাম বাসর শয্যা প্ৰাণবন্ধুর লাগিয়া
মাইজভাণ্ডারী গান

চার মকামে চারটি পরাণ

  • Sub Title: নাচে গায় কথা কয়, কেমন জিনিস দিই
রাধারমণ দত্ত

নাম গাইয়ে নইদে এল রে প্ৰেমধন লইয়া

  • Sub Title: কে নিবেরে ওই হরিনাম সময় যায় গইয়া

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated