"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: আহকামুল হাকিম তুমি তুমি রাহিমু রাহমান

কে বলে তুমি সর্বশক্তিমান
আহকামুল হাকিম তুমি, তুমি রাহিমু রাহমান।।

ছামিউন বাছির তুমি, কোরানে শুনেছি আমি
দেখো শুনেনা অন্তর্যামী, কল্যাণ কিবা অকল্যাণ
সর্বশাস্ত্রে এই বর্ণনা, হুকুম ছাড়া কিছু হয় না
সৃষ্টি করো বাঁচাও মারো, অন্যায়ের দাও প্রতিদান।।

আসিল বিজ্ঞান জামানা, হুকুমের ধার ধারে না
নিজের ইচ্ছায় সবই করে, দেখি যত বিজ্ঞান।।

ইচ্ছা হলে রাখে মারে, ন্যায়-অন্যায় সবই করে
নির্দোষী থাকে বিচারে, গণ্যমান্য বলীয়ান।।

দেখে শুনে কথা কও না, অন্যায়ের বিচার করো না
ভালো মন্দে সাড়া দেও না, আছ বলে কী প্রমাণ
দুর্বলেরই তত্ত্ব লও না, ডাকলে পরে ডাক শুনো না
সবল রে দেও প্রেরণা, দয়াল নামের এই কি শান।।

মানুষ এবার গেল চন্দ্রে, ফেরেস্তা ভাগিল ডরে
কাছে পাইলে দিত মেরে, ফিট করিয়া মেশিনগান।
তাই দেখিয়া দুর্বিন শাহ কয়, ঘটে ভবের বিপর্যয়
আছ কি না, লাগে সংশয়, ভাবনাতে হয় লোকসান।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

কবিয়াল রমেশ শীল

মাইজভাণ্ডারীর পরশমণি পরশ

  • Sub Title: যত রঙ দস্তা তামা সীসা সোনা হয়ে যায়
রাধারমণ দত্ত

অভাগিনীর বন্ধুরে আন্ধারী দিকেতে তুমি যাইও না রে

  • Sub Title: তুমি আন্ধারে গেলে পরে আমি থাকে ঘরে বারে
রাধারমণ দত্ত

ও পাষাণ মন কোন সাধনে যাবে বৃন্দাবন

  • Sub Title: কোন্ মানুষ ইন্দ্রের কোলে সে ধরে চতুর্দোলে
দুর্বিন শাহ

ভাঙা তরী, নাই কাণ্ডারি রে

  • Sub Title: কান্দি ঘাটে বইয়া
রাধারমণ দত্ত

কুলনাশা বাঁশির স্বরে কুলমান মজায়

  • Sub Title: শীঘ্ৰ চল শ্যাম দর্শনে সময় গাইয়া যায়
রাধারমণ দত্ত

পাইলাম না সই প্ৰাণবন্ধু রে রজনী হইল ভোর

  • Sub Title: স্বপনে দেখিলাম কাছে জাগিয়া দেখি দূর ধু
রাধারমণ দত্ত

উদয় হইলায় বা নদীয়ায় চান গৌর হরি

  • Sub Title: রাই ভাবেতে আবেশিলায় নদীয়া বিহারী ধু
রাধারমণ দত্ত

শুন মনোচোরের বাঁশি করিরে মানা

  • Sub Title: মোহন মধুর স্বরে রে বাঁশি আর বেইজনা ধু
কবিয়াল রমেশ শীল

ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী

  • Sub Title: ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন
কবিয়াল রমেশ শীল

কি সাধনে পাব তোমারে

  • Sub Title: আমি সাধন ভজন হীন, দয়া কর আমারে
শাহ আব্দুল করিম

কৃষক মজুর পড়েছে ঘোর আঁধারে

  • Sub Title: কী করা যায় উপায় বুদ্ধি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated