ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী চরণ।
ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন।।মাইজভাণ্ডারীর জোর কদমে কি ফল আছে জান না।
পাপীর ভাগ্যে দেখা দিল ভাণ্ডারেতে মাওলানা,
ঐ কদম বরকতে পাবি কাবা কাশী বৃন্দাবন।মাওলার প্রতি ভক্তি রাখ মুখে ডাক ভাণ্ডারী,
মাওলা বিনে আর কেহ নাই নিতে জীবে পার করি,
শয়নে স্বপনে ধ্যানে দিবে হঠাৎ দরশন।নামের গুণে কসব খোলে নামের গুণ কি চমৎকার,
দিলের পর্দা কেটে যাবে ঘুচে যাবে অন্ধকার,
মিলিবে আনন্দের বাজার হবে প্রেম উদ্দিপন।রমেশ বলে ভাণ্ডারী নাম নিতে আমার ভাগ্যে নাই,
ভবে এসে মায়া বশে, রিপু বশে দিন কাটাই,
কত দিনে এ অধীনে দয়া করে মাওলা ধন।
ভাব অবোধ মন হরদমে ভাণ্ডারী
- Sub Title: ঐ চরণে স্মরণ নিলে বিপদ হয়না কদাচন
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: আঞ্চলিক সঙ্গীত
- Hits: 67
বাউল গান এর নতুন প্রবন্ধ
কামসাগরে অতি জোরে চলছে যৌবনধারা
- Sub Title: কর্মদোষে নতুন বয়সে হলেম স্বামী হারা
নাম স্মরণে ভাসাইলাম রে
- Sub Title: মানব তরণী
রাধে গো তোর চরণে বিনয়
- Sub Title: মরণকালে দিও দেখা
প্রণমি চরণে দীনহীন সন্তানে
- Sub Title: বিশ্বপতি তুমি পরম দয়াল
আমাদের দেখ কেমন জয়
- Sub Title: গাউসে বাবার নাম জপে যে, সে হয় অক্ষয়
কেঁদে কেঁদে প্রিয়ার কাছে
- Sub Title: কলঙ্কের হার গলে পরে তবে তোমায় পেয়েছি
দিল্ মেরে আরশে খোদা
- Sub Title: ছেকান্দরী আয়না থা, ছো মুজে মালুম্ না থা
শায়দা হোঁ দেলোজা ছে
- Sub Title: হাশেমী মক্কী মদনী মোত্তলবী কা
ওরে আমার পাগলা মাঝি
- Sub Title: পাগলা তর বৈঠা নে রে
আমার অন্তর বিদিয়া গেল
- Sub Title: আমার গৃহে থাকা হল দায়, কুকিলের বংছে
কার কুঞ্জে নিশি ভোর রে রসরাজ
- Sub Title: সারা নিশি জাগরণে আঁখি হইল ঘোর
ছেড়ে যদি যাওরে বন্ধু কে হবে যৌবনের সাথী
- Sub Title: যাও যদি ভুলে দুঃখ দিয়া দিলে
বাংলা
English