“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি

মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।।

যে মাটির চির মমতা আমার অঙ্গে মাখা
যার নদী জল ফুলে ফুলে মোর স্বপ্ন আঁকা।
যে দেশের নীল অম্বরে মন মেলছে পাখা
সারাটি জনম সে মাটির টানে অস্ত্র ধরি।।

মোরা নতুন একটি কবিতা লিখতে যুদ্ধ করি―
মোরা নতুন একটি গানের জন্য যুদ্ধ করি
মোরা একখানা ভালো ছবির জন্য যুদ্ধ করি
মোরা সারা বিশ্বের শান্তি বাঁচাতে আজকে লড়ি।।

যে নারীর মধু প্রেমেতে আমার রক্ত দোলে
যে শিশুর মায়া হাসিতে আমার বিশ্ব ভোলে
যে গৃহ কপোত সুখ স্বর্গের দুয়ার খোলে
সেই শান্তির শিবির বাঁচাতে শপথ করি।।

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি
মোরা একটি মুখের হাসির জন্য অস্ত্র ধরি।।

কথাঃ- গোবিন্দ হালদার, শিল্পীঃ- আপেল মাহমুদ

মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, গোবিন্দ হালদার রচিত এবং আপেল মাহমুদ কর্তৃক সুরারোপিত দেশাত্মবোধক বাংলা গান। ১৯৭১ সালে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে অনুপ্রেরণা যোগাতে এই গান রচিত হয়। ২০০৬ সালে এটি বিবিসি কর্তৃক সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাংলা গান হিসেবে শ্রোতা মনোনীত ২০ সেরা গানের মধ্যে ৭ম অবস্থানে অর্ন্তভূক্ত হয়েছিল।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

বাঁশি বিনয় করি তোরে
বাঁশি বিনয় করি তোরে

বাঁশি বিনয় করি তোরে

  • Sub Title: নাম ধরিয়া ডাকিয়ো না অবুলা রাধারে
আকাশভরা সূর্য-তারা
আকাশভরা সূর্য-তারা

আকাশভরা সূর্য-তারা

  • Sub Title: তাহারি মাঝখানে আমি পেয়েছি মোর স্থান
কালায় রাধাকে ভাবিয়া মনে
কালায় রাধাকে ভাবিয়া মনে

কালায় রাধাকে ভাবিয়া মনে

  • Sub Title: ডাকে মনোসাধে আয় গৌ রাধে তোর লাগি মোর কাঁদে প্রাণে
কে বলে তুমি সর্বশক্তিমান
কে বলে তুমি সর্বশক্তিমান

কে বলে তুমি সর্বশক্তিমান

  • Sub Title: আহকামুল হাকিম তুমি তুমি রাহিমু রাহমান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন