"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: শোনো গো রাধে

যাব আমি কালার সন্ধানে
শোনো গো রাধে
মন সাধে কাঁদো যার কারণে।।

থাকো তুমি ধৈর্য ধরে
বলে একবার দেও আমারে গো
বন্ধু আছে কার বাসরে
ভুলিয়া নিষ্ঠুর প্রাণে।।

আমায় যদি দাও বলিয়া
যাব আমি সংবাদ নিয়া গো
কার প্রেমে আছে ভুলিয়া
তল্লাশিব গোপনে।।

মথুরায় যাব চলিয়া
তোমার লেখা হাতে লইয়া গো
বলিব বিনয় করিয়া
আসিবে কি মরণে।।

কেঁদো না রাই একা বসে
যাব আমি তার উদ্দেশে গো
দুর্বিন শাহ কয় দেশ-বিদেশে
দেখব কালা কোনখানে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

অনুরাগ কোন অবতার রে, গৌরাঙ্গচান্দ

  • Sub Title: এমন দয়াল আইল ঘরে ঘরে প্ৰেম বিলাইল
হাসন রাজা

ওবা ঠাকুর আল্লাজি, আমারে রাখিলায় কেবল এই ভবের খেলে

  • Sub Title: না করিলাম তোমার কাম দিন গেল হেলেহেলে
মাইজভাণ্ডারী গান

প্রিয়ে রঙ্গিলারে নানারূপ দেখা দিয়ে

  • Sub Title: নানারূপ দেখা দিয়ে মজাইলারে
রাধারমণ দত্ত

গৌরনামে চলছে গাড়ি যাবে বৃন্দাবন

  • Sub Title: দয়া করে তুলে নেও মই অতি অভাজন
মাইজভাণ্ডারী গান

আমি সেই স্বর্গবাসী

  • Sub Title: হাওয়ার প্রেমে স্বর্গ ছেড়ে এ মহিমণ্ডলে রই
মাইজভাণ্ডারী গান

প্রিয়ধন কেমন রঙ্গিলা

  • Sub Title: জামালী জ্বালালী দুই দেখায়ে লীলা
রাধারমণ দত্ত

প্রেমের হাটে যাবে যদি

  • Sub Title: আর নাই বেলা; চলরে এখন ধু
হাসন রাজা

প্রেমের মানুষ নয় যারা

  • Sub Title: হাসন রাজার গান শুনিস না তারা
মাইজভাণ্ডারী গান

সদা কেনে প্রেম প্রেম কর

  • Sub Title: প্রেমের ছলনা কত দেখেছ এখন

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated