শাহান শাহ নাম চিস্তিয়া
আজমির শহরে কেরামতি জোরে
দ্বীনের নিশান দিলেন উড়াইয়া।।খাজা মাইনুদ্দিনে এলাহি আলমিনে
করিলেন সৃজন রহমত দিয়া
উসমান হারুনী পির তান জানি
কুতুবে রাব্বানি শানে আউলিয়া।।সিন্ধু আর কাশ্মির, দিল্লি আগ্রা আজমির
শাহে বড়ো পির দিলা সঁপিয়া
দেইখে কেরামতি শান, মোরা যত আশিকান
গাইতেছি গান প্রেমে নাচিয়া।।কেরামতি গুণে দেশ হিন্দুস্তানে
আসিল দ্বীনে, সবে মিলিয়া
ওই চরণের আশা, মনে ভরসা
পাগল দুর্বিন শাহ বলে কাঁদিয়া।।
শাহান শাহ নাম চিস্তিয়া
- Sub Title: আজমির শহরে কেরামতি জোরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 138
বাউল গান এর নতুন প্রবন্ধ
ভ্রমে অলি মন উদাসী
- Sub Title: মজেছে কমল প্রেমে আসবেনা মন নিজ স্থানে
ঐ শুনো বংশী ঘাটে
- Sub Title: শুনি বংশীধ্বনি কুলকামিনী আমরা উন্মাদিনীর মত হই চি
আমার শ্যামকে আনিয়া দেও গো তোরা
- Sub Title: কই গো তোরা কই গো ও শ্যাম মনোহরা ধু
মানুষ যদি হইতে চাও কর মানুষের ভজনা
- Sub Title: সবার উপরে মানুষ সৃষ্টিতে নাই যার তুলনা
সহেনা সহেনা দুঃখ পরাণে
- Sub Title: সহেনা সহেনা দুঃখ পরাণে
অহে প্রাণেশ্বর প্রাণাসনে করহ
- Sub Title: তুমি বিনে প্রাণাসন সদা আমার তমময়
মন ডুবরী প্রেম সাগরী
- Sub Title: সাগর ঢেউ নূতন নূতন ডুম্ব তাঁরি নূতন নূতন
নির্দয়া সংসারে কেন দিলায় রে প্রভু
- Sub Title: কোথাকারে আছ ভুলিয়া রে নির্দয়া সংসারে
বেলা শেষে পারঘাটায় এসেছি
- Sub Title: পার করে দাও মাইজভাণ্ডারী বাবা গাউছ ধন
কর বা না কর সাধন গুরু
- Sub Title: গুরু ব্রহ্ম অভেদ আত্মা প্রভেদ নাই তার কোন দিনে
আরে ও পাগোলার মন রে
- Sub Title: আইজ আনন্দে হরির গুণ গাও
শুন ওরে মন বলি রে তোরে
- Sub Title: হরি হরি বল বদন ভরে
বাংলা
English