পাষাণ মন তোর গইয়া যায় রে দিন৷
আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে৷
তুমার দেশে যাইবার মনে নাই রে।। ধু।।সত্য করি ভবে অইলাম রে মনরো গুরু ভজিবারে
মিছামায়ায় বদ্ধ হইয়া পাশরিলায় তারে।।
সমুদ্রমন্থন কইলাম মানিক পাইবার আশে
আমি ডুব দিয়া মানিক পাইলাম না আপনকর্ম দুষে।।
বটবৃক্ষের তলে গেলাম ছায়া পাইবার আশে
পত্ৰ ভেদি রৌদ্র লাগে আপনকর্ম দুষে।।
ভাইবে রাধারমণ বলে রে মনেতে ভাবিয়া
পার হইমু পার হইমু বলে মোর দিন তো যায় গইয়া৷
পাষাণ মন তোর গইয়া যায় রে দিন
- Sub Title: আইতে একদিন যাইতে একদিন আর কত দিন বাকি রে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 118
বাউল গান এর নতুন প্রবন্ধ
হরেকৃষ্ণ নাম বিনে নিত্যধন নাই সংসারে
- Sub Title: মনরে জীবনযৌবন শ্ৰীপুত্ৰধন
হায় একি মোর দুঃখ ঘোরতর
- Sub Title: ঘটিল বিষম দায়
আসবে বলে গেল বন্ধু
- Sub Title: কেন আইল না
আন্ডারগ্রাউন্ড ট্রেন লাইনে
- Sub Title: হবে যদি পেসেঞ্জার
হরি সংকীর্তন মাঝে নাচে গৌরাঙ্গ
- Sub Title: নাচে নিত্যানন্দ অদ্বৈতাদি সঙ্গে সঙ্গোপাঙ্গ চি
কাজল বরণ পাখি
- Sub Title: নিলে হরে আঁখি
প্রিয়াধন রসিক রঙ্গিলা
- Sub Title: আপ্ত প্রেমে মজি আপে জুড়াইলা খেলা
তুজে নাজুকে আজলনে
- Sub Title: তুঝে মক্তবে আজল্ মেঁ পরি পায় করী ছিখায়া
মানুষ হয়ে চিনলিনা মানুষ
- Sub Title: কোন মানুষ তোর শ্বাসে পথে নিত্য আসে যায়
হাওয়ার পাখি ভরা আমার
- Sub Title: মাটির পিঞ্জিরায়
দরশনে তোষ এবে প্রাণ
- Sub Title: প্রেম আশা দিয়ে কিসে কষিলা ফাঁসি
আমার শ্যামের বাঁশি রায়
- Sub Title: মন প্রাণ হৈরে গেল করি কি উপায়
বাংলা
English