"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

মাইজভাণ্ডারী গান
  • Sub Title: দৃষ্টি বন্দি মাত্র সার

হে অবোধ মন, ত্রিলক্ষ ভুবন,
দৃষ্টি বন্দি মাত্র সার।
আপনে আপন, নহে আপ্ত জন,

আপন কে হবে আর।।

আপ্ত সপ্ত অঙ্গে, থাকি আপ্ত সঙ্গে,
করে শত্রুতা প্রকাশ।
নিজ আত্মা ধন, নহে আপ্ত জন,
আর কি কাহার আশ।।

বলয়ে মকবুলে, আপে না চিনিলে,
থাকিবে সকল ভিন।
ত্রিলক্ষ ভুবন, সব আপ্ত জন,
সাধিলে আপন চিন।।

হৈলে স্বাধীন, হবে না অধীন,
সর্বত্রে হবে আপন।
স্বর্গ নিকেতন, নরক দাহন,
নহে ভিন্ন কদাচন।।

নাশিয়ে আপনে, সাধিল যে জনে,
দু’কূলে হৈল অক্ষয়।
শত্রু দমি যাবে, সব মিত্র হবে,
সর্বত্রে পাইবে জয়।।

মকবুল অধীন, পেতে আপ্ত চিন,
সেব ভাণ্ডারী চরণ।
ত্রিলক্ষ ভুবনে, জ্ঞানের নয়নে,
সকলি আত্মীয় জন।।

লেখকঃ আবদুল গণি কাঞ্চনপুরী

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

ও প্ৰাণসই শুন সজনী শ্যামের বাঁশি বাজল কই

  • Sub Title: এগো কৰ্ণমূলে প্রবেশিয়া দংশিল আমারে গো সই-
কবিয়াল রমেশ শীল

ফরাজি ভোজের বাজি

  • Sub Title: লোকের হৃদয় চক্ষু ফুটে গেছে এসেছে আখের জমানা
মাইজভাণ্ডারী গান

দিল দরিয়ায় ঢেউ উঠেছে

  • Sub Title: পড়ল তরী বিষম পাকে ছুটিয়াছে ঘোর তুফান
মাইজভাণ্ডারী গান

চল যাই চল যাই চল যাইরে

  • Sub Title: ছেতার বেহালা বাজাই চল যাইরে
দুর্বিন শাহ

আমরা ভুলব না

  • Sub Title: বাংলাদেশের হত্যা নমুনা
রাধারমণ দত্ত

সোহাগের বন্ধুয়া তুমি রে বন্ধু

  • Sub Title: সোহাগে সোহাগে তোমায় নিবেদন করি ধু
রাধারমণ দত্ত

ললিতে, জলে গিয়াছিলাম একেলা

  • Sub Title: ডাকছে নাগরি শ্যাম-কালা
মাইজভাণ্ডারী গান

বিচ্ছেদ বেদনা বিরহ যাতনা

  • Sub Title: না যায় সহন, করিব কেমন, দিবস রজনী মনে এ ভাবনা
রাধারমণ দত্ত

শ্ৰীহরিনামের তরী পার করিবে গো

  • Sub Title: মন রে তুই যাবি যদি নিতাইরা নায় ধু
হাসন রাজা

ও যৌবন ঘুমেরই স্বপন

  • Sub Title: সাধন বিনে নারীর সনে হারাইলাম মূলধন
মাইজভাণ্ডারী গান

বিচ্ছেদেরানলে জ্বৈলে গেল

  • Sub Title: কত আর আশায় রব বল অহে প্রাণ ধন

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated