আমি নারী কপালপোড়া
ভাঙা কপাল লয় না জোড়া
নিষ্ঠুর বন্ধে ছেড়ে গেল মোরে গো।।প্রাণসখি গো
কূল দিলাম কূল পাইবার আশে
ও কেন বন্ধে ভিন্ন বাসে
কলঙ্কি সাজাইল ঘরে ঘরে
মনে যদি এত ছিল
তবে কেন প্রেম বাড়াইল
প্রাণসখি গো
জানলে প্রাণি দিতাম না আর তারে গো।।প্রাণসখি গো
নবযৌবন দিলো উঁকি
কেমনে বান্ধিয়া রাখি
প্রাণপাখি যাইতে চায় গো উড়ে
বসন্তের শীতল বাতাসে
শুইলে না নিদ্রা আসে
প্রাণসখি গো
বুক ভেসে যায় নয়নেরই নীরে গো।।প্রাণসখি গো
কালবসন্ত দিলো দেখা
আর তো যৌবন যায় না রাখা
বন্ধু ছাড়া দিব যৌবন কারে
দুর্বিন শাহ কয় নারীর যৌবন
ও যেমন জোয়ারের মতন
প্রাণসখি গো
ভাটা দিলে আসিবে না ফিরে গো।।
আমি নারী কপালপোড়া
- Sub Title: ভাঙা কপাল লয় না জোড়া
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 108
বাউল গান এর নতুন প্রবন্ধ
কাবার পাশে রঙিন বেশে
- Sub Title: ফুটল গোলাপ ফুল
নামাজী শুদ্ধ নামাজ পড়
- Sub Title: যেই নামাজে ‘তনহা আনিল ফাহশায়ে ওয়ালমুনকার’
সখি কুঞ্জ সাজাও গো
- Sub Title: আজ আমার প্রাণনাথ আসিতে পারে
ভুলে পড়ে জগৎ ঘোরে
- Sub Title: তার পিছনে আমিও ঘুরি
কি করে অন্তরে আমার প্রাণ বিশাখে
- Sub Title: চিত্রপটে রহিল আখি মরি মন দুঃখে চি
আজ আমাদের জয় ধ্বনি
- Sub Title: গাউসে ধনের চরণ ধনে সব হৈলেম ধনী
ঐ যমুনার ঘাটে
- Sub Title: মুরলী মধুর নাটে প্ৰাণ চমকি উঠে চি
জন্ম নিলা নুরের নবি
- Sub Title: আল্লার হাবিব নুরের ছবি
বন্ধু বিনে এ জগতে
- Sub Title: সময় থাকতে-তারে চিনলাম না ধু
দেখলেম এক পাগলের খেলা
- Sub Title: যত সব পাগলের বংশ ওই পাগলের চেলা
বাংলা
English