"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

দুর্বিন শাহ
  • Sub Title: ও বন্ধু তোর প্রেমশেল লইয়া

আমি যদি যাই মরিয়া রে
ও বন্ধু, তোর প্রেমশেল লইয়া
তোর নামের কলঙ্ক রবে
জগৎ জুড়িয়া, বন্ধু রে।।

তুমি তো অন্তর্যামী রে
ও বন্ধু, সব দেখো আর শুনো
আমার মনের যে বাসনা
সবই তুমি জানো, বন্ধু রে।।

চরণের ভিখারি আমি রে
ও বন্ধু, জিওনে মরণে
দোষী হইলে দিয়া সাজা
রাখিও চরণে, বন্ধু রে।।

দয়াময় নাম শুনিয়া রে
ও বন্ধু, পাইলাম বড়ো আশা
কৃপাগুণে মুক্তি দিবায়
দিয়াছ ভরসা, বন্ধু রে।।

দুঃখিনী তাপিনী জাইনা রে
ও বন্ধু, নৈরাশ কইর না
দয়ারও ভাণ্ডার তুমি
জগতে ঘোষণা, বন্ধু রে।।

দয়াময় নামে তোমার রে
ও বন্ধু, কলঙ্ক রহিবে
যদি তোর প্রেমশেল বুকে লইয়া
দুর্বিন শাহ মরিবে, বন্ধু রে।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

বাউল গান এর নতুন প্রবন্ধ

রাধারমণ দত্ত

বন্ধু সর সর

  • Sub Title: পন্থের মধ্যে বাঁকা কুড়ি কেন এমন কর
রাধারমণ দত্ত

সুরধনীর ঘাটে গউর রায়

  • Sub Title: গৌরায় নয়ন জলে বিন্দিল আমায়
হাসন রাজা

আরে তোরে লইয়া করেন খেলা আমার ঠাকুর কানাইয়ে

  • Sub Title: কেমনে খেলা করো গো রাধে ভাগিনাকে লইয়ে
রাধারমণ দত্ত

তরুমূলে শ্যামরূপ হেরিলাম অরুমূলে

  • Sub Title: নবীন মেঘেতে যেন সৌদামিনী জ্বলে
শাহ আব্দুল করিম

ওগো পাতকীর কাণ্ডারি

  • Sub Title: দুরুদ সালাম ভেজি
বাঁশি শুনে আর কাজ নাই
বাঁশি শুনে আর কাজ নাই

বাঁশি শুনে আর কাজ নাই

  • Sub Title: বাঁশি শুনে আর কাজ নাই সে যে ডাকাতিয়া বাঁশি
রাধারমণ দত্ত

তোরা দেখে যা গো নাগরী গৌর প্রেমের ঢেউ

  • Sub Title: রসের মুরতি গৌর নইদায় আসিয়াছে ধু
রাধারমণ দত্ত

আসিয়া গৌরাঙ্গের হাটে

  • Sub Title: গৌরচান্দের দেখা পাব নি গো সই
দুর্বিন শাহ

কামিনী সাপিনী জাতি

  • Sub Title: জাইনে তার রীতিনীতি

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated