আমি গুনাগারের আশা গো
মুর্শিদ জিয়ন্তে করো পূরণ
নিজ গুণে দাও দরশন।।মুর্শিদ ও, তব কর্ম সাধিবারে
আসিয়াছি এই সংসারে
কেন দিলে মায়ার আবরণ
লাভের আশায় খাস্তা দিয়া
ও মুর্শিদ, এখন সার হলো কান্দন।।মুর্শিদ ও, পড়িয়া অকূল পাথারে
ডাকিতেছি বারেবারে
নাম শুনিয়াছি পতিতপাবন
উদ্ধারিয়া লও আমারে
ও মুর্শিদ, তুমি পাতকীর তারন।।মুর্শিদ ও, দয়ার ভাণ্ডার তুমি
চরণের ভিখারি আমি
করো দয়া জাইনা অভাজন
দুর্বিন শাহর মনের আশা
ও মুর্শিদ পাইতে যুগল চরণ।।
আমি গুনাগারের আশা গো
- Sub Title: মুর্শিদ জিয়ন্তে করো পূরণ
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 109
বাউল গান এর নতুন প্রবন্ধ
মন তুমি কি রসে ভুলিয়াছ
- Sub Title: মিছা আশা করিয়াছ ধু
ও আমার প্রাণকৃষ্ণ কাঁই গো বল গো আমারে
- Sub Title: ও আমি কৃষ্ণ সেবায় দেহ দিতাম কারে
কুদরতেতে করিম সোবাহান
- Sub Title: সংসারে জীবগণ তোমারই সৃজন
তোমরানি দেইখাছ শ্যামের মুখ ওগো শারী শুক
- Sub Title: প্ৰেমানলে অঙ্গ জ্বলে ফাটিয়া যায় বুক ধু
প্রেম সিন্ধু রসিক নাইয়া
- Sub Title: তুফানের কি ভয় আছে, মোহন প্রেমের কাবা
মন তুই দেখ না খুঁজে দেহের মাঝে
- Sub Title: কী ধন দিলেন মহাজনে
বারে বারে অবলারে জ্বালাইওনা বাঁশি
- Sub Title: তুমি নাম ধরিয়া সদায় ডাক আমার ঘরে আছে গুরুজনা
নামে অনুরাগ যার, সে জানিয়াছে সারাসার
- Sub Title: নামে রুচি জিতেন্দ্ৰিয় অপার হে বেপার ধু
সখী যাও গো মথুরায় আমার খবর কইও গিয়া
- Sub Title: রসিক বন্ধু কালিয়ায় ধু
আমার অবশ কৈল প্ৰাণী গো শুনিয়া বংশীধ্বনি
- Sub Title: আমি জল সিচিয়া জলে গেলাম গো না শুইনে শাশুড়ির বাণী
মওলানা রূপেরি বাহার
- Sub Title: ভুবন মোহন রূপ- দেখতে চমৎকার
বাংলা
English