কামিনী সাপিনী জাতি
জাইনে তার রীতিনীতি
ধারে কাছে যাইও না কেউ তোরা রে।।পাগল মন রে-
যখন নারীর নতুন যৌবন
ইলেকট্রিক কারেন্টের মতন
টাইনা নিবে দিয়া চোখ ইশারা
মারিয়া পিরিতের নেছ
জীবনটা করিবে শেষ
পাগল মন রে-
বিষের জ্বালায় প্রাণে হবে সারা রে।।পাগল মন রে-
সেই সাপিনীর কামড়
শক্ত চুম্বকে টানিবে রক্ত
ও ওঝা বৈদ্য কতই গেল মারা
মানে না মনসার দোহাই
ঔষধ না পাবে রেহাই
পাগল মনরে-
সেই বিষে মানে না কারও ঝাড়া রে।।পাগল মন রে-
গুরুর কাছে আছে মন্ত্র
সাপ ধরিবার মহামন্ত্র
সেই অস্ত্র পাইয়াছে যাহারা
সাপিনী দেখলে পরে
এমনি মাথা নত করে
পাগল মন রে-
প্রেমের ফান্দে আপনি দিবে ধরা রে।।পাগল মন রে-
সেই সাপিনীর পেটের ভিতর
আছে একটা প্রেম সরোবর
মাসে মাসে আছে জোয়ারধারা
যুগ চিনিয়া যে ডুব দিলো
লক্ষ টাকায় মানিক পাইল
পাগল মন রে-
দুর্বিন শাহ কয় সে হইল অমরা রে।।
কামিনী সাপিনী জাতি
- Sub Title: জাইনে তার রীতিনীতি
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: বাউল সঙ্গীত
- Hits: 110
বাউল গান এর নতুন প্রবন্ধ
প্রেমডুরি গলে দিয়ে উড়িয়া গেল
- Sub Title: চরণ টানে প্রেমডুরি মাইজভাণ্ডারী গুণমণি
প্রিয়া বিনে দোষে দোষী
- Sub Title: ক্ষমা কর অপরাধ পড়ি তোমার পায়
মাইজভান্ডারে প্রেম বাগানে ফুটল
- Sub Title: সে ফুলেরি মধু পানে প্রাণ ভ্রমর আকুল
হরে কৃষ্ণ রাম বলরে মন
- Sub Title: হরি নামের সমান নাই অন্য ধন (ধু)
কি হেরিলাম গো রূপে ডুবিল নয়ন
- Sub Title: কি আচানক রূপমাধুরী এমন দেখি নাই কখন চি
পিরিত করিয়ে, পিরিত করিয়ে মোর মন উদাসী
- Sub Title: প্রাণ গেল প্রাণ গেল বন্ধু রে ভালোবাসি
গাউছধনের প্রেম সাগরে
- Sub Title: ঈমান রত্ন ভেসে যায়
ভব সমুদ্রে ঘুরে আমার
- Sub Title: মন ছুপানী পাপের মালে বোঝা কৈল্ল ভার
ভাণ্ডারে মোহন বাঁশী কে বাজায়
- Sub Title: গুরু ধরি তত্ত্ব করি, জেনে আয়রে জেনে আয়
বন্ধু রে-
- Sub Title: তোর দয়াল নামটি জগতে ঘোষণা
মধুর হাঁসিয়ে নয়ন ঠারিয়ে
- Sub Title: হানি প্রেম শর, করি জর জর, লুকিল কোথা মম প্রাণ
জলের ঘাটে চল গো সখী
- Sub Title: কালার রূপ হেরিব নয়ন ভরি চল গো সখি চল
বাংলা
English