"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

নবীর আইন বোঝার সাধ্য নাই
নবীর আইন বোঝার সাধ্য নাই
  • Sub Title: যার যমন বুদ্ধিতে আসে বলে তাই

নবীর আইন বোঝার সাধ্য নাই।।

যার যমন বুদ্ধিতে আসে বলে তাই।।

বেহেস্তের লায়েক আহাম্মুখ সবে
তাই শুনি হাদিছ কেতাবে
এমত কথায় হিসেবে
বেহেস্তের গৌরব কিসে জানতে পাই।।

সকলে বলে আহাম্মুখ বোকা
আহাম্মুখ পায় বেহেস্তে জায়গা
এত বড় পূর্ণ ধোকা কে ঘুচাবে ধোক
কোথা যাই।।

রোজা নামাজ বেহেস্তের ভজন
তাই করে কি পাবে সে ধন
বিনয় করে বলছে লালন
থাকতে পারে ভেদ
মুরশিদের ঠাঁই।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated