"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

কোন খানদানে নবিজী মুরিদ হয়
কোন খানদানে নবিজী মুরিদ হয়
  • Sub Title: বল দ্বীন দয়াময়

কোন খানদানে নবিজী মুরিদ হয়
বল দ্বীন দয়াময়।
আছে কাদরিয়া চিশতীয়া নকশাবন্দীয়া

মোজাদ্দেদিয়া মুর্শিদ কয়।।

নূরী জরী জব্বুরী সত্তরি
চার পেয়ালা নবি পায়।
আবু বকর, ওমর, ওসসান, আলী
কোন পেয়ালা কারে দেয়।।

এক চন্দ্র লক্ষ লক্ষ তারা
আসমান ছেয়ে রয়।
অমাবস্যা লাগলে চন্দ্র
কোন জায়গায় লুকায়ে রয়।।

সিরাজ সাঁই কয় অবোধ লালন
নূর পেয়ালা কারে কয়।
চেতন মানুষ ধরে নফী এজবাত
লেহাজ করে জানতে হয়।।

চিশতীয়া, কাদেরিয়া, নকশাবন্দীয়, মোজাদ্দেদিয়া: ভারত উপমহাদেশে মোহাম্মাদী ইসলামের ধারায় গুরুবাদী তরিকাসমূহ।
নূরী: নূরময়, আলোকময়।
জহরী: অমূল্য রত্ন, জগতমাতা ফাতেমার বাতেনী নূর।
জব্বুরী: জবরদস্ত গুণ।
সত্তরি: ত্রুটি গোপনকারী গূণ।
নফিএজবাত: দেহমনে সার্বিক লা অর্থাৎ না-এর প্রতিষ্ঠা করা।
লেহাজ: বিনয়, ভঙ্গিসহ ধ্যান।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

আমার চরকা ভাঙা চেকো আড়ানে
আমার চরকা ভাঙা চেকো আড়ানে

আমার চরকা ভাঙা চেকো আড়ানে

  • Sub Title: আমি টিপে সোজা করব কত আর তো প্রাণে বাঁচিনে
 এবার কি সাধনে শমন-জ্বালা যায়
এবার কি সাধনে শমন-জ্বালা যায়

এবার কি সাধনে শমন-জ্বালা যায়

  • Sub Title: ধর্মাধর্ম বেদের মম শমনের অধিকার (১) তাই
মন বাতাস বুঝে ভাসাওরে তরী
মন বাতাস বুঝে ভাসাওরে তরী

মন বাতাস বুঝে ভাসাওরে তরী

  • Sub Title: তেহাটা ত্রিবেণীর তোড় তুফান ভারী
 কার ভাবে শ্যাম নদেয় এলো
কার ভাবে শ্যাম নদেয় এলো

কার ভাবে শ্যাম নদেয় এলো

  • Sub Title: ও তার ব্রজের ভাবে কি অসুসার ছিল

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated