"✨ 12 years of stories, history, and heritage with kushtiatown.com"

Select your language

 আপনাকে আপনে যে জন জানে
আপনাকে আপনে যে জন জানে
  • Sub Title: আপন আত্মাকে দেখেছে নয়নে

আপনাকে আপনে যে জন জানে
আপন আত্মাকে দেখেছে নয়নে।

সবে বলে আমি আমি
আমি কে তা কেউ না জানে।।

ও মন আপনাকে যে চিনেছে
নিগূঢ় তত্ত্ব সেই পেয়েছে
সে জন নিগুমে বসে
আগমে ধরে টানে।।

ও মন মালাকুতের মোকামে পানি
লাহুতের মোকামে অগ্নি
জবরুতের মোকামে পানি
হাওয়া চালাচ্ছে নাসুতের মোকামে।।

ও মন তার উপরে মণিকোঠা
তাতে কিছু না যায় টোটা
সে তো বসিয়ে আছে হয়ে টোটা
সে ঢাকায় বসে দিল্লীর খবর জানে।।

———————————————
মুহম্মদ মনসুর উদ্দীন, হারামণি, ২য় খণ্ড, পৃ. ৩৭-৩৮

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

লালন গীতি এর নতুন প্রবন্ধ

 আদি কালে আদমগণ
আদি কালে আদমগণ

আদি কালে আদমগণ

  • Sub Title: এক এক জায়গায় করত ভ্রমণ
ক্ষম ক্ষম অপরাধ
ক্ষম ক্ষম অপরাধ

ক্ষম ক্ষম অপরাধ

  • Sub Title: দাসের পানে একবার চাও হে দয়াময়
তোমা ছাড়া বলো কবে রাই
তোমা ছাড়া বলো কবে রাই

তোমা ছাড়া বলো কবে রাই

  • Sub Title: সেই কারণ্য লোভে ভেসেছিলাম একাই

Subscribe to get the latest updates

About information

Subscribe to our newsletter and stay updated