“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

রাছুলকে তা চিনতে নারে
রাছুলকে তা চিনতে নারে

রাছুল পয়দা হলেন আল্লার নূরে

রাছুলকে তা চিনতে নারে।।

রাছুল পয়দা হলেন আল্লার নূরে।।

রাছুল মানুষ চিনলে পরেরে
আল্লা তারে দয়া করে
দেল আরশে আল্লা নবী
দুজনাতে বিহারে করে।।

নয়নে না দেখলাম যারেরে
কি মতে ভজিব তারে
নীচের বালু না গনিয়ে
আকাশে ধরছ অন্ধকারে।।

রাছুল মানুষের সঙ্গ নিলেরে
যম যাতনা যেত দূরে
লালন বলে রাছুলেরে না চিনে
পড়েছিল ফেরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন