“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

অন্তিমকালের কালে ও কি হয় না জানি
অন্তিমকালের কালে ও কি হয় না জানি

কী মায়াঘোরে কাটালি হারে দিনমণি

অন্তিমকালের কালে ও কি হয় না জানি
কী মায়াঘোরে কাটালি হারে দিনমণি।।

এনেছিলে বসে খেলে
উপার্জন কই কী করিলে
নিকাশের বেলা,খাটবে না ভোলা
আউলো বাণী।।

জেনেশুনে সোনা ফেলে
মন মজালে রাং পিতলে
এ লাজের কথা, বলব কোথা
মন এখনি।।

ঠকে গেলাম কাজে কাজে
ঘিরিল ঊনপঞ্চাশে
লালন বলে মন, কী হবে এখন
বল রে শুনি।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন