“হে মানুষ! আমি তোমাদের সৃষ্টি করেছি… আল্লাহর কাছে সবচেয়ে মর্যাদাবান সে-ই, যে সবচেয়ে তাকওয়াবান।” — সূরা হুজুরাত, ৪৯:১৩

Select your language

মহা পাপের দায় কে উদ্ধার করে
মহা পাপের দায় কে উদ্ধার করে

মহা পাপের দায় কে উদ্ধার করে

খোদা বিনে কেউ নাই এই সংসারে
মহা পাপের দায় কে উদ্ধার করে।।

এ জগত মাঝে
যত জন আছে।
তাঁরা সবে দোষী হবে
নিজ পাপ ভরে।।

পিতামাতা আশা
যত ভালবাসা।
আমার পাপের ভার
নিতে নাহি পারে।।

ওরে আমার মন
কর তাহাঁর অন্বেষণ
লালন বলে যিনি তোমার
ভার নেয় শিরোপরে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন