“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না
ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না

ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না

আগে গুরুরতি কর সাধনা
ভববন্ধন কেটে যাবে আসা যাওয়া রবে না।।

প্রবর্তের গুরু চেন, পঞ্চতত্ত্বের খবর জান
নামে রুচি হলে জীবনে কেন, দয়া হবে না।
প্রবর্তের কাজ না সারিতে, চাও যদি মন সাধু হতে
ঠেকবি যেয়ে মায়ের হাতে, লম্ফতে আর সারবে না।।

প্রবর্তের কাজ আগে সার, মেয়ে হয়ে মেয়ে ধর
সাধনদেশে নিশান গাড়, রবে ষোল আনা।
রেখ শ্রীগুরুতে নিষ্ঠারতি, ভজনপথে রেখ মতি
আঁধার ঘরে জ্বলবে বাতি, অন্ধকার রবে না।।

মেয়ে হয়ে মেয়ের বেশে, ভক্তিসাধন কর বসে
আদি চন্দ্র রাখ কষে, কখনো তারে ছেড় না।।

ডোব দিয়ে প্রেমানন্দে, সুধা পাবে দন্ডে দন্ডে
লালন কয় জীবের পাপখন্ডে, আমার মুক্তি হলো না।।

Comments

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন