“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো
মন লহ নিতি নাম রাধা শ্যাম গাহো
  • Sub Title: গাহো হরি গুণ গান

মন লহ নিতি নাম রাধা শ্যাম
গাহো হরি গুণ গান।
তব ধন জন প্রাণ যাহার কৃপার দান

জপো তারি নাম জয় ভগবান জয় ভগবান।।

জনক-জননীর স্নেহে তাঁহার
রূপ হেরিস তুই স্নেহময়,
ভাই-ভগিনীর প্রীতিতে যাঁর
শান্ত মধুর পরিচয়।
প্রণয়ী বন্ধুর মাঝে
যাঁর প্রেম রূপ বিরাজে,
পুত্র কন্যা-রূপে সেই জুড়ায় তাপিত পরান।

তৃষ্ণা ক্ষুধায় সেই কৃষ্ণেরি লীলা,
হাসে শ্যাম শস্যে কুসুমে রঙিলা,
তরঙ্গে ছলছল আঁখি জল-নীলা,
কল-ভাষা নদী-কলতান।

দেয় দুখ-শোক সেই, পুন সেই করে ত্রাণ।
জপো তার নাম জয় ভগবান জয় ভগবান।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

এ কি অপরূপ যুগল-মিলন
এ কি অপরূপ যুগল-মিলন

এ কি অপরূপ যুগল-মিলন

  • Sub Title: বিষ্ণুপ্রিয়া লক্ষী যেন রে গোলক-পতির বামে॥
ক্ষমা সুন্দর আল্লা
ক্ষমা সুন্দর আল্লা

ক্ষমা সুন্দর আল্লা

  • Sub Title: দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম বেড়াপার॥
তোরা সব জয়ধ্বনি কর
তোরা সব জয়ধ্বনি কর

তোরা সব জয়ধ্বনি কর

  • Sub Title: ঐ নূতনের কেতন ওড়ে কাল-বোশেখির ঝড়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন