ক্ষমা সুন্দর আল্লা, মোদের ভয় দেখিও না আর।
দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম, বেড়াপার॥
কেন দুনিয়ায় পাঠাইলেকেন গুনাহের বোঝা দিলে,
তুমি তো জানিতে দুনিয়ায় পুড়ে মরিব যে তিলে তিলে।
হেথা পদে পদে করি অপরাধ
তোমারে পাওয়ার তবু জাগে সাধ,
অপরাধ শুধু দেখ কি গো তুমি, রোদন দেখনা তার॥হে পরম প্রিয়, তোমারে খুঁজিতে গিয়া মোরা কত ভুল পথে চলি
তুমি ভেবে খেলি সুন্দর মায়া নিয়া পরে বিষের দাহনে জ্বলি॥তুমি জান স্বামী তব পথে কত কণ্টক, কত বাধা,
যে পথে যাই সেই পথে লাগে দুনিয়ার ধুলো-কাদা।
জন্ম-অন্ধ জানি না কাহারে
তুমি ভেবে হাত জড়াইয়া ধরে,
দু’চোখে নূরের তৃষ্ণা ল’য়ে কি পাব দোজখের নীর॥
ক্ষমা সুন্দর আল্লা
- Sub Title: দোজখের ভয়ে হতে পারিনা হে প্রিয়তম বেড়াপার॥
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 68
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
জাগো জাগো শঙ্খ চক্র-গদা-পদ্ম-ধারী
- Sub Title: জাগো শ্রীকৃষ্ণ-তিথির তিমির অপসারি
আমার কালো মেয়ের পায়ের তলায়
- Sub Title: দেখে যা আলোর নাচন
তোর রূপে সই গাহন করি জুড়িয়ে গেল গা
- Sub Title: তোর গাঁয়েরই নদীর ঘাটে বাঁধলাম এ মোর না
ঝিলমিল ঝিলমিল ঢেউ তুলে
- Sub Title: কে চঞ্চলা দিগঞ্চলা
গহন বনে শ্রীহরি-নামের মোহন বাঁশি কে বাজায়
- Sub Title: ভুবন ভরি’ সেই সুরেরি সুরধুনি বয়ে যায়॥
মনে পড়ে আজ সে কোন্ জনমে
- Sub Title: বিদায় সন্ধ্যাবেলা—
আমার আপনার চেয়ে আপন যে জন
- Sub Title: খুঁজি তারে আমি আপনায়
নিরজন ফুলবন এসো প্রিয়া
- Sub Title: রহি রহি বোলে কোয়েলিয়া
রুম ঝুম ঝুম ঝুম রুম ঝুম ঝুম
- Sub Title: খেজুর পাতার নূপুর বাজায়ে কে যায়
নাম মোহাম্মদ বোল রে মন
- Sub Title: যে নাম নিয়ে চাঁদ-সেতারা আস্মানে খায় দোল
জাগো অনশন-বন্দী ওঠ রে যত
- Sub Title: জাগো অনশন-বন্দী ওঠ রে যত
কেরানি আর গরুর কাঁধ
- Sub Title: এই দুই-ই সমান দাদা
বাংলা
English 