“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর
ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর
  • Sub Title: সেদিন দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান

ভাই হয়ে ভাই চিনবি আবার গাইব কি আর এমন গান!
সেদিন দুয়ার ভেঙে আসবে জোয়ার মরা গাঙে ডাকবে বান।।
তোরা স্বার্থ-পিশাচ যেমন কুকুর তেমনি মুগুর পাস রে মান।

সেই কলজে চুঁয়ে গলছে রক্ত দলছে পায়ে ডলছে কান।।

ওরে তোরা করিস লাঠালাঠি সিন্ধু-ডাকাত লুটছে ধান!
তাই গোবর-গাদা মাথায় তোদের কাঁঠাল ভেঙে খায় শেয়ান।।

ছিলি সিংহ ব্যাঘ্র, হিংসা-যুদ্ধে আজকে এমন ক্ষিন্ন প্রাণ।
মুখের গ্রাস ঐ গিলছে শেয়াল, তোমরা শুয়ে নিচ্ছ ঘ্রাণ।।

তোরা বাঁদর ডেকে মানলি সালিশ ভাইকে দিতে ফাটলো প্রাণ!
সালিশ নিজেই, ‘খা ডালা সব’, বোকা তোদের এই দেখান।।

তোরা নাক কেটে নিজ পরের যাত্রা ভঙ্গ করিস বুদ্ধিমান
তোদের কে যে ভালো কে যে মন্দ সব শিয়ালই এক সমান।।

শুনিআপন ভিটের কুকুর রাজা, তার চেয়েও হীন তোদের প্রাণ।
তাই তোদের দেশ এই হিন্দুস্থানে নাই তোদেরই বিন্দু স্থান।।

আজ সাধে ভারত-বিধাতা কি চোখ বেঁধে ঐ মুখ লুকান!
তোরা বিশ্বে যে তার রাখিসনে ঠাঁই কানা গরুর ভীন বাথান।।

তোরা করলি কেবল অহরহ নীচ কলহের পরল পান।
আজ বুঝলি নে হায় নাড়ি-ছেড়া মায়ের পেটের ভায়ের টান।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

পউষ এলো গো
পউষ এলো গো

পউষ এলো গো

  • Sub Title: পউষ এলো অশ্রু-পাথার হিম পারাবার পারায়ে
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা
খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

খড়ের প্রতিমা পূজিস্ রে তোরা

  • Sub Title: প্রতি মা’র মাঝে প্রতিমা বিরাজে (ঘরে ঘরে ওরে)
বল রে জবা বল
বল রে জবা বল

বল রে জবা বল

  • Sub Title: কোন্ সাধনায় পেলি শ্যামা মায়ের চরণতল॥

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন