সাঁঝের পাখীরা ফিরিল কুলায়,
তুমি ফিরিলে না ঘরে,
আঁধার ভবন জ্বলেনি প্রদীপ—মন যে কেমন করে॥
উঠানে শূন্য কলসির কাছে
সারাদিন ধরে ঝ’রে প’ড়ে আছে
তোমার দোপাটি গাঁদা ফুলগুলি
যেন অভিমান ভরে॥বাসন্তী রাঙা শাড়িখানি তব
ধূলায় লুটায় কেঁদে’,
তোমার কেশের কাঁটাগুলি বুকে
স্মৃতির সমান বেঁধে।যাইনি বাহিরে আজ সারাদিন,
ঝরিছে বাদল শ্রান্তিবিহীন,
‘পিয়া পিয়া’ ব’লে ডাকিছে পাপিয়া
এ বুকের পিঞ্জরে॥
সাঁঝের পাখীরা ফিরিল কুলায়
- Sub Title: তুমি ফিরিলে না ঘরে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 68
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
চাঁদ হেরিছে চাঁদ-মুখ তার সরসীর আরশিতে
- Sub Title: ছুটে তরঙ্গ বাসনা-ভঙ্গ সে অঙ্গ পরশিতে
পোহাল পোহাল নিশি খোল গো আঁখি
- Sub Title: কুঞ্জ-দুয়ারে তব গাহিছে ডাকিছে পাখী
আমি তব দ্বারে প্রেম-ভিখারি
- Sub Title: নয়নের অনুরাগ-দৃষ্টির সাথে চাহি নয়ন-বারি॥
এ বাসি বাসরে আসিলে কে গো
- Sub Title: কেন পুন বাঁশি বাজালে কাফি ললিতে
আঁধার রাতের তিমির দুলে আমার সামনে
- Sub Title: দুলে গো আমার ঘুমে জাগরণে
এস এস রস-লোক-বিহারী
- Sub Title: এস মধুকর-দল
নব কিশলয় -রাঙা শয্যা পাতিয়া
- Sub Title: বালিকা-কুঁড়ির মালিকা গাঁথিয়া
জাগো দুস্তর পথের নব যাত্রী
- Sub Title: জাগো জাগো!
আয় মরু-পারের হাওয়া নিয়ে যা রে
- Sub Title: নিয়ে যা রে মদিনায়
তুমি শুনিতে চেয়ো না আমার মনের কথা
- Sub Title: দখিনা বাতাস ইঙ্গিতে বোঝে
কে পরালো মুণ্ডমালা আমার শ্যামা-মায়ের গলে
- Sub Title: আমার শ্যামা-মায়ের গলে
মম মায়াময় স্বপনে কার বাঁশি বাজে
- Sub Title: বিধূর মধুর স্বরেকে এলো কে এলো সহসা॥
বাংলা
English 