“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মধুকর মঞ্জির বাজে
মধুকর মঞ্জির বাজে
  • Sub Title: গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে

মধুকর মঞ্জির বাজে বাজে
গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে।
মৃদুল দোদুল নৃত্যে

বন শবরী মাতে কুঞ্জবনে॥

বাজাইছে সমীর দখিনা
পল্লবে মর্মর বীণা,
বনভুমি ধ্যান–আসীনা
সাজিল রাঙা কিশলয়–বসনে
গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে॥

ধূলি ধূসর প্রান্তর
প’রেছিল গৈরিক সন্ন্যাস–সাজ
নব–দূর্বাদল শ্যাম
হলো আনন্দে আজ।

লতিকা–বিতানে ওঠে ডাকি’
মুহু মুহু ঘুমহারা পাখী,
নব নীল অঞ্জন মাখি’
উদাসী আকাশ হাসে চাঁদের সনে
গুন্গুন্ মঞ্জুল গুঞ্জরণে॥

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি
শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

শ্ৰীকৃষ্ণ চৈতন্য গৌরহরি

  • Sub Title: কাঁচাসোনা গোরাচনা রে আরো অ গৌর
ভবে চিনলে না কেন তারে
ভবে চিনলে না কেন তারে

ভবে চিনলে না কেন তারে

  • Sub Title: যে জন বসি দিবানিশি খেলা করে হৃদ্‌মাঝারে
এই মানুষে সেই মানুষ আছে
এই মানুষে সেই মানুষ আছে

এই মানুষে সেই মানুষ আছে

  • Sub Title: কত মুনি ঋষি চার যুগ ধরে তারে বেড়াচ্ছে খুঁজে
আমার সোনার হিন্দুস্থান
আমার সোনার হিন্দুস্থান

আমার সোনার হিন্দুস্থান

  • Sub Title: দেশ-দেশ-নন্দিতা তুমি বিশ্বের প্রাণ
কালায় মরে করিয়াছে ডাকাতি গো
কালায় মরে করিয়াছে ডাকাতি গো

কালায় মরে করিয়াছে ডাকাতি গো

  • Sub Title: কালায় দেহের মাঝে সিদ বসাইয়া জ্বালায় প্রেমের বাতি গো
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে
বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

বিনা কার্যে ধন উপার্জন কে করিতে পারে

  • Sub Title: গুরু গত না হলে প্রেমের প্রেমিক না হলে সে ধন পায় না রে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন