“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মা এসেছে মা এসেছে
মা এসেছে মা এসেছে
  • Sub Title: উঠ্ল কলরোল

মা এসেছে, মা এসেছে
উঠ্ল কলরোল।
দিকে দিকে উঠল বেজে

সানাই কাঁসর ঢোল।।

ভরা নদীর কূলে কূলে,
শিউলি শালুক পদ্মফুলে-
মায়ের আসার আভাস দুলে,
আনন্দ-হিল্লোল।
সেই-পুলকে পড়ল নিটোল
নীল আকাশে টোল।।

বিনা-কাজের মাতন রে আজ কাজে দে ভাই ক্ষমা,
বে-হিসাবি করব খরচ সাধ যা আছে জমা।
এক বছরের অতৃপ্তি ভাই,
এই ক’দিনে কিসে মিটাই,
কে জানে ভাই ফিরব কিনা
আবার মায়ের কোল।
আনন্দে আজ আনন্দকে
পাগল করে তোল।।

বাউল-ভাটিয়ালি মিশ্র-দাদ্‌রা

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম
যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম

যে দুঃখ আছে মনে ওরে ও ভাই ছিদাম

  • Sub Title: সেই দুঃখের দুখ না হলো সুখ তাইতে নদেয় এলাম
বাইজ নারে আর শ্যামের বাঁশি
বাইজ নারে আর শ্যামের বাঁশি

বাইজ নারে আর শ্যামের বাঁশি

  • Sub Title: কুলবতী যুবতীর প্রাণ ধৈরয কি ধরে চি
বন্ধু আয় আয়রে আয়
বন্ধু আয় আয়রে আয়

বন্ধু আয় আয়রে আয়

  • Sub Title: তোমার লাগিয়া বন্ধু সদায় হিয়া ঝুরে
ওগো, তোমরা সবাই ভালো
ওগো, তোমরা সবাই ভালো

ওগো, তোমরা সবাই ভালো

  • Sub Title: যার অদৃষ্টে যেমনি জুটেছে সেই আমাদের ভালো-

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন