লায়লী তোমার এসেছে ফিরিয়া
মজনুঁ গো আঁখি খোলো।
প্রিয়তম! এতদিনে বিরহেরনিশি বুঝি ভোর হলো॥
মজনুঁ! তোমার কাঁদন শুনিয়া মরু–নদী পর্বতে
বন্দিনী আজ ভেঙেছে পিঞ্জর বাহির হয়েছে পথে।
আজিদখিনা বাতাস বহে অনুকূল,
ফুটেছে গোলাপ নার্গিস ফুল,
ওগো বুলবুল, ফুটন্ত সেই গুলবাগিচায় দোলো
মজনুঁ গো আঁখি খোলো॥বনের হরিণ–হরিণী কাঁদিয়া পথ দেখায়েছে মোরে,
হুরী ও পরীরা ঝুরিয়া ঝুরিয়া চাঁদের প্রদীপ ধ’রে
পথ দেখায়েছে মোরে।আমার নয়নে নয়ন রাখিয়া
কি বলিতে চাও, হে পরান–পিয়া!
নাম ধ’রে ডাকো ডাকো মোরে স্বামী
ভোলো অভিমান ভোলো।
মজনুঁ গো আঁখি খোলো॥
লায়লী তোমার এসেছে ফিরিয়া
- Sub Title: মজনুঁ গো আঁখি খোলো
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 6
বাউল গান এর নতুন প্রবন্ধ
রাধার মন্দিরে উদয় গো সখি
- Sub Title: শ্যাম চিকন কালা
ওরা অকারণে চঞ্চল
- Sub Title: ডালে ডালে দোলে বায়ুহিল্লোলে নবপল্লবদল
কার কাছে জানাব মনের দুঃখরে তুমি বিনে
- Sub Title: কে আছে আমার দরদি এ তিন ভুবনে রে
সোনা-বন্ধু কালিয়া
- Sub Title: আইল না শ্যাম কি দোইষ জানিয়া
ওগো তোমার নিগূঢ় লীলা সবাই জানে না
- Sub Title: নিরঞ্জন সেই প্যাঁচেরাপুঞ্জি ধারা সে ভেদ বোঝা গেল না
আমরা দুজনা স্বর্গ খেলনা গড়িব না
- Sub Title: মুগ্ধ ললিত অশ্রুগলিত গীতে
আর নাই যে দেরি, নাই যে দেরি
- Sub Title: সামনে সবার পড়ল ধরা তুমি যে ভাই আমাদেরই
চল গো সব সহচরী জল আনিতে যাই
- Sub Title: শীতল গহিন যমুনায় ধু
বন্ধু বাঁকা শ্যাম রায়
- Sub Title: অভাগীর অন্তরে প্রাণনাথে কি জ্বালা দিলায়
দুখ কইয়ো গো
- Sub Title: চান্দ-মন্দিরে নিরলে নিয়া
চাতক রইলো মেঘের আশে
- Sub Title: শ্যামচান্দের আশে গো সই আমি মনের দুক্ষ কার ঠাঁই কই ধু
আমি কি হেরিলাম গো সুরধানীর ঘাটে
- Sub Title: সখী গো কি দিব রূপের তুলনা গৌরার বরণখানা
বাংলা
English 
Comments