“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

মোর মন ছুটে যায় দ্বাপর যুগে
মোর মন ছুটে যায় দ্বাপর যুগে
  • Sub Title: দূর দ্বারকায় বৃন্দাবনে

মোর মন ছুটে যায় দ্বাপর যুগে
দূর দ্বারকায় বৃন্দাবনে।
মোর মন হতে চায় ব্রজের রাখাল

খেলতে রাখাল-রাজার সনে।।

রূপ ধরে না বিশ্বে যাহার
দেখতে সাধ যায় কিশোর-রূপ তার,
কেমন মানায় নরের রূপে
অনন্ত সেই নারায়ণে।।

সাজত কেমন শিখী-পাখা
বাজত কেমন নূপুর পায়ে,
থির কেমনে থাকত ধরা
নাচত যখন তমাল-ছায়ে।
মা যশোদা বাঁধত যখন
কাঁদত ভগবান কেমনে।।

বাজাত সে বেণু যখন
উঠত না কি বিশ্ব কেঁপে,
ছড়িয়ে যেত সে সুর কোথায়
আকাশ গ্রহ তারা ছেপে।
রাধার সনে ছুটত না কি
পাগল নিখিল বাঁশির স্বনে।।

তারে সাজত কেমন বন-মালায়
বিশ্ব যাহার অর্ঘ্য সাজায়;
যোগী-ঋষি পায় না ধ্যানে
গোপ-বালা কেমনে পায়।
তেমনি করে কালার প্রেমে
সব খোয়াব এই জীবনে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

 আমার ঠাহর নাই গো মন-বেপারী
আমার ঠাহর নাই গো মন-বেপারী

আমার ঠাহর নাই গো মন-বেপারী

  • Sub Title: এবার ত্রিধারায় বুঝি দোবে আমার তরী
ভব সিন্ধু পার হবে যদি মন আয়
ভব সিন্ধু পার হবে যদি মন আয়

ভব সিন্ধু পার হবে যদি মন আয়

  • Sub Title: মোহনীরে নামের তরী কান্ডারী অদ্বৈত নিতাই ধু
কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়
কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়

কি দেখিলাম গো গৌররূপ, চমৎকার নদীয়ায়

  • Sub Title: গৌরার হাতে লুটা মাথায় জটা কপালে চন্দনের ফোটা তার
এবার চলিনু তবে
এবার চলিনু তবে

এবার চলিনু তবে

  • Sub Title: সময় হয়েছে নিকট এখন বাঁধন ছিঁড়িতে হবে
আমার মন রে এবার ভবে কেন না আসিলে
আমার মন রে এবার ভবে কেন না আসিলে

আমার মন রে এবার ভবে কেন না আসিলে

  • Sub Title: গুরুর পদে রতি না হইলো মতি তুমি ধইরাছ কুরীতি মনরো
গুরু তুমি কারবারের রাজা
গুরু তুমি কারবারের রাজা

গুরু তুমি কারবারের রাজা

  • Sub Title: বসে বসে হিসাব কষি বইলাম শুধু ভূতের বোঝা

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন