“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা
দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা
  • Sub Title: সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা

দোলে প্রাণের কোলে প্রভুর নামের মালা।
সকাল সাঁঝে সকল কাজে জপি সে নাম নিরালা।।
সেই নাম বসন ভূষণ আমারি,

সেই নামে ক্ষুধা-তৃষ্ণা নিবারি,
সেই নাম লয়ে বেড়াই কেঁদে
সেই নামে আবার জুড়াই জ্বালা।।

সেই নামরেই নামাবলী গ্রহ তারা রবি শশী
দোলে গগন-কোলে।
মধুর সেই নাম প্রাণে সদা বাজে,
মন লাগে না সংসার-কাজে,
সে নামে সদা মন মাতোয়ালা।।

আদর সোহাগ মান-অভিমান আপন মনে
তার সাথে,
কাঁদায়ে কাঁদি, পায়ে ধরে সাধি,
কভু করি পূজা, কভু বুকে বাঁধি,
আমার স্বামী সে ভুবন-উজালা।।

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

মোর প্রিয়া হবে এসো রাণী
মোর প্রিয়া হবে এসো রাণী

মোর প্রিয়া হবে এসো রাণী

  • Sub Title: কর্ণে দোলাব তৃতীয়া তিথির চৈতী চাঁদের দুল

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন