নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথায়।।
চাঁদনি রাতে বাতায়নে রইবে চেয়ে উদাস মনে,বলবো আমি ‘হারাইনি গো, নাই ভাবনা নাই;
আকাশ-লোকে তারার চোখে তোমার পানে চাই।’
সাঁঝ সকালে জল নিতে যাও যে বনপথ বেয়ে-
ঝরা মুকুল হয়ে আমি সে পথ দেব ছেয়ে।বাতাস হয়ে লহরে তুলে ঘোমটা মুখের দেবো খুলে,
বলবে হেসে, ‘হায় কালা-মুখ, তোমার মরণ নাই?’সত্যি আমার নাই তো মরণ তোমায় ভালোবেসে,
তোমায় আরো পাবার আশায় এলাম নিরুদ্দেশে।
কাছে কাছে ছিলাম বলে
ভুলতে আমায় পলে পলে,
শয়ন-সাথে নাই বলে আজ নয়ন-পাতে পাই।
বাহির ছেড়ে আজ পেয়েছি অন্তরেতে ঠাঁই।।
নিরুদ্দেশের পথে আমি হারিয়ে যদি যাই
- Sub Title: নিত্য নূতন রূপে আবার আসবো এই হেথায়
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 4
বাউল গান এর নতুন প্রবন্ধ
দেখো দেখো নূর পেয়ালা
- Sub Title: আগে থেকে কবুল করো
সোনাবন্ধে নাকি গো আমায় পাশরিল
- Sub Title: কি করি কি করি সই গো সংবাদের মানুষ পাইলাম না চি
গুরু রূপের পুলক দিচ্ছে ঝলক
- Sub Title: যার অন্তরে
মোর মাধব-শূন্য মাধবী-কুঞ্জে
- Sub Title: আমি যাব না যাব না দেখিতে পাব না
যার মুখে হরিকথা নাই, মন তার কাছে তুমি যাইও না
- Sub Title: মন রে একাই এসেছে ভুবন মাঝারে
চিঠি দিয়া শ্রীরাধিকায় পাঠাইছইন মোরে
- Sub Title: শোন শ্যাম গুণধাম নিতে রে তোমারে
প্রেম করা কি সকলে জানে
- Sub Title: প্রেমের আছে একটা ওজন
প্রাণসখি রে
- Sub Title: আমি বন্ধু বিনে প্রাণে বাঁচি না
খাজা তোমার নামের ধ্বনি
- Sub Title: জগৎ জুড়ে শুনতে পাই
আমি কেন হেরিলাম নবঘনশ্যাম
- Sub Title: কালারে কালো কালিন্দী-কূলে
বাদল-মেঘের মাদল-তালে
- Sub Title: ময়ূর নাচে দুলে দুলে
হায় হেমন্তলক্ষ্মী, তোমার নয়ন কেন ঢাকা
- Sub Title: হিমের ঘন ঘোমটাখানি ধূমল রঙে আঁকা
বাংলা
English 
Comments