“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
ছড়ায়ে বৃষ্টির বেল-ফুল
  • Sub Title: দুলায়ে মেঘলা চাঁচর চুল

ছড়ায়ে বৃষ্টির বেলফুল
দুলায়ে মেঘলা চাঁচর চুল
চপল চোখে কাজল মেঘে আসিল কে।।

বাজায়ে মেঘর মাদল
ভাঙালে ঘুম ছিটিয়ে জল,
একা-ঘরে বিজলিতে এমন হাসি হাসিল কে।।

এলে কি দুরন্ত মোর ঝোড়ো হাওয়া,
চির-নিঠুর প্রিয় মধুর পথ-চাওয়া।
হৃদয়ে মোর দোলা লাগে,
ঝুলনেরই আবেশ জাগে,
ফেলে-যাওয়া বাসি মালায় আবার ভালোবাসিল কে।।

এই গানের সাথে কবির ‘মদিনা’ নাটিকার ‘ছড়ায়ে বৃষ্টির বেলফুল’ গানের সাদৃশ্য থাকলেও কথার অমিল রয়েছে।]

Add comment
Posting any form of obscene comment is prohibited; doing so will result in legal action.

নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ

তোমারি প্রকাশ মহান
তোমারি প্রকাশ মহান

তোমারি প্রকাশ মহান

  • Sub Title: তোমারি জ্যোতিতে রওশন নিশিদিন জমিন ও আশমান

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন