এল এল রে বৈশাখী ঝড়।
ঐ বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর।
পাংশু মলিন ভীত কাঁপে অম্বর, চরাচর, থরথর।।ঘন বন-কুন্তলা বসুমতী
সভয়ে করে প্রপতি,
(সভয়ে) নত চরণে ভীতা বসুমতী।
সাগর-তরঙ্গ-মাঝে
তারি মঞ্জীর যেন বাজে,
বাজে রে পায়ে গিরি-নির্ঝর-
ঝরঝর ঝরঝর।।ধূলি-গৈরিক নিশান দোলে
ঈশান-গগন-চুম্বী,
ডম্বরু ঝল্লরী ঝাঁঝর ঝনঝন বাজে,
এল ছন্দ বন্ধন-হারা
এল মরু-সঞ্চয়,
বিজয়ী বীরবর।।
এল এল রে বৈশাখী ঝড় এল এল রে
- Sub Title: ঐ বৈশাখী ঝড় এল এল মহীয়ান সুন্দর
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 49
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
শূণ্য এ বুকে পাখী মোর আয়
- Sub Title: ফিরে আয় ফিরে আয়
আমার গানের মালা আমি করব কারে দান
- Sub Title: করব কারে দান
মনে রাখার দিন গিয়েছে এখন ভোলার বেলা
- Sub Title: এখন ভোলার বেলা
গোধূলির রঙ ছড়ালে কে গো আমার সাঁঝ-গগনে
- Sub Title: বিবাহের বাজল বাঁশি আজি বিদায়ের লগনে
চলো সখী জল নিতে
- Sub Title: চলো ত্বরিতে
চেয়ো না সুনয়না আর চেয়ো না
- Sub Title: আর চেয়ো না এ নয়ন পানে
কুঁচ-বরণ কন্যা রে তার মেঘ-বরণ কেশ
- Sub Title: ওরে আমায় নিয়ে যাও রে নদী সেই সে কন্যার দেশ
এসো এসো বন-ঝরনা উচ্ছল-চল-চরণা
- Sub Title: সর্পিল ভঙ্গে লুটায়ে তরঙ্গে
মোরে ভালবাসায় ভুলিয়ো না
- Sub Title: পাওয়ার আশায় ভুলিয়ো
রাম-ছাগী গায় চতুরঙ্গ বেড়ার ধারে
- Sub Title: গাইয়ে ষাঁড়-সাথে বাছুর হাম্বা রবে
তোমার আঁখির মত আকাশের দুটি তারা
- Sub Title: চেয়ে থাকে মোর পানে নিশীথে তন্দ্রাহারা
রেশ্মি চুড়ির শিঞ্জিনীতে রিম্ঝিমিয়ে মরম-কথা
- Sub Title: পথের মাঝে চম্কে’ কে গো থম্কে যায় ঐ শরম-নতা
বাংলা
English 