বসিয়া নদীকূলে এলোচুলে
কে উদাসিনী।
কে এলে পথ ভুলেএ অকূলে বন-হরিণী।।
কলসে জল ভরিয়া চায়
করুণায়, কুলবধূরী,
কেঁদে যায় ফুলে ফুলে
পদমূলে সাঁঝ-তটিনী।।নিশিদিন চাহি তোমারে
ওপারে বাজিছে বাঁশি,
এপারে বাজে বধূর
মল-নূপুর মধু-ভাষিণী।।আকাশে মেলিয়া আঁখি
লেখা কি পড়িছ পিয়ার,
কে গো সে রূপ-কুমার
তুমি গো যার অনুরাগিণী।।দলিয়া কত ভাঙা মন
ও চরণ, করেছ রাঙা,
কাঁদায়ে কত না দিল্
এলে নিখিল-মনমোহিনী।।হারালি গোধূলি-লগন,
কবি, কোন্ নদী-কিনারে,
একি সেই স্বপন-চাঁদ
পেতেছে ফাঁদ প্রিয়ার সতিনী।।
বসিয়া নদীকূলে এলোচুলে
- Sub Title: কে উদাসিনী
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 56
নজরুল সঙ্গীত এর নতুন প্রবন্ধ
কেরানি আর গরুর কাঁধ
- Sub Title: এই দুই-ই সমান দাদা
আমি প্রভাতী তারা পূর্বাচলে
- Sub Title: আশা-প্রদীপ আমি নিশির শীশমহলে॥
আরো নূতন নূতনতর শোনাও গীতি গানেওয়ালা
- Sub Title: আরো তাজা শারাব ঢালো করো করো হৃদয় আলা
অনেক ছিল বলার, যদি সেদিন ভালোবাসতে
- Sub Title: পথ ছিল গো চলার যদি দু-দিন আগে আসতে
আমি গগন গহনে সন্ধ্যাতারা
- Sub Title: কনক গাঁদার ফুল গো
যেদিন ল’ব বিদায়
- Sub Title: ধুয়ো ‘লাশ’ আমার লাল পানি দিয়ে
চল রে চপল তরুণ-দল বাঁধন-হারা
- Sub Title: চল অমর সমরে চল্ ভাঙি কারা
দুধে আলতায় রং যেন তার
- Sub Title: সে ভিন-গেরামের মেয়ে
তুমি আর একটি দিন থাকো
- Sub Title: হে চঞ্চল যাবার আগে
আঁধার রাতে কে গো একেলা
- Sub Title: নয়ন-সলিলে ভাসালে ভেলা
দিকে দিকে পুন জ্বলিয়া উঠেছে
- Sub Title: দীন-ই-ইসলামি লাল মশাল
বন্ধু পথ চেয়ে চেয়ে
- Sub Title: আকাশের তারা পৃথিবীর ফুল গণি
বাংলা
English 