“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
কেন দিলে এ কাঁটা যদি গো কুসুম দিলে
  • Sub Title: যদি গো কুসুম দিলে

কেন দিলে এ কাঁটা
যদি গো কুসুম দিলে
ফুটিত না কি কমল

ও কাঁটা না বিঁধিলে।।

কেন এ আঁখি-কূলে
বিধুর অশ্রু দুলে,
কেন দিলে এ হৃদি
যদি না হৃদয় মিলে।।

শীতন মেঘ-নীরে
ডাকিয়া চাতকীরে
নীর ঢালিতে শিরে
বাজ কেন হানিলে।।

যদি ফুটালে মুকুল
কেন শুকাইলে ফুল,
কেন কলঙ্ক-টিপে
চাঁদের ভুরু ভাঙিলে।।

কেন কামনা-ফাঁদে
রূপ-পিপাসা কাঁদে
শোভিত না কি কপোল
ও কালো তিল নহিলে।।

কাঁটা-নিকুঞ্জে কবি
এঁকে যা সুখের ছবি,
নিজে তুই গোপন র’বি
তোরি আঁখির সলিলে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

শাওন রাতে যদি
শাওন রাতে যদি

শাওন রাতে যদি

  • Sub Title: বাহিরে ঝড় বহে নয়নে বারি ঝরে
প্রভু, খেলেছি অনেক খেলা
প্রভু, খেলেছি অনেক খেলা

প্রভু, খেলেছি অনেক খেলা

  • Sub Title: শ্রান্ত হৃদয়ে হে তোমারি প্রসাদ চাহি
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে
চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

চাইয়া দেখরে কি আনন্দ অইতেছে

  • Sub Title: বালবৃদ্ধ যুবানারী তারা মধ্যে হরিগুণ গান গায়

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন