দুরন্ত বায়ু পুরবইয়াঁ
বহে অধীর আনন্দে।
তরঙ্গে দুলে আজি নাইয়ারণ-তুরঙ্গ-ছন্দে।।
অশান্ত অম্বর-মাঝে
মৃদঙ্গ গুরুগুরু বাজে,
আতঙ্কে থরথর অঙ্গ
মন অনন্তে বন্দে।।ভূজঙ্গী দামিনীর দাহে
দিগন্ত শিহরিয়া চাহে,
বিষন্ন ভয়-ভীতা যামিনী
খোঁজে সেতারা চন্দে।।মালঞ্চে এ কি ফুল-খেলা
আনন্দে ফোটে যূথী বেলা,
কুরঙ্গী নাচে শিখী-সঙ্গে
মাতি কদম্ব-গন্ধে।।একান্তে তরুণী তমালী
অপাঙ্গে মাঝে আজি কালি,
বনান্তে বাঁধা প’ল দেয়া
কেয়া-বেণীর বন্ধে।।দিনান্তে বসি কবি একা
পড়িস কি জলধারা-লেখা,
হিয়ায় কি কাঁদে কুহু-কেকা
আজি অশান্ত দ্বন্দ্বে।।
দুরন্ত বায়ু পুরবইয়াঁ
- Sub Title: বহে অধীর আনন্দে
- Details
- Written by: সালেক উদ্দিন শেখ
- Category: নজরুল সঙ্গীত
- Hits: 5
বাউল গান এর নতুন প্রবন্ধ
আমি জানি তব মন, আমি বুঝি তব ভাষা
- Sub Title: তব কঠিন হিয়ার তলে জাগে
ভজরে জেনে শুনে
- Sub Title: নবী কলমা কলেন্দা আলী হালদাতা
আছে মায়ের ওতে জগৎপিতা ভেবে দেখ না
- Sub Title: হেলা কর না বেলা মেরো না
আজব রঙের কল বসাইল
- Sub Title: মানুষেরই দেহায়
এমন মানব জনম আর কি হবে
- Sub Title: মন যা করো ত্বরায় করো এই ভবে
মুঠি মুঠি আবির ও কে কাননে ছড়ায়
- Sub Title: রাঙা হাসির পরাগ ফুল-আননে ঝরায়
হে চির-সুন্দর, বিশ্ব-চরাচর
- Sub Title: তোমারি মনোহর রূপের ছায়া
কোথায় আছেরে সেই দ্বীন দরদী সাঁই
- Sub Title: চেতন গুরুর সঙ্গ লয়ে খবর কর ভাই
পিরিতে আমার চাইলো না সখী কালিয়ার সোনা
- Sub Title: পিরিতে আমায় চাইলো না ধু
খাকে গড়লো পিঞ্জিরে
- Sub Title: এ শুকপাখি আমার কিসে গঠেছে রে
অনুরাগ বাতাসে রাধা প্রেমের ঢেউ উঠিয়াছে
- Sub Title: নদীয়াপুরী ডুবু ডুবু শাস্তিপুর ভাসিয়াছে চি
গুরু না মানিলাম গো সখী
- Sub Title: করিতাম গো বেপার
বাংলা
English 
Comments