“✨ ১২ বছরের গল্প, ইতিহাস আর ঐতিহ্যের সঙ্গে কুষ্টিয়াশহর.কম”

Select your language

চেয়ো না সুনয়না আর চেয়ো না
চেয়ো না সুনয়না আর চেয়ো না
  • Sub Title: আর চেয়ো না এ নয়ন পানে

চেয়ো না সুনয়না
আর চেয়ো না এ নয়ন পানে।
জানিতে নাইকো বাকি

সই ও আঁখি কী যাদু জানে।।

একে ঐ চাউনি বাঁকা
সুর্মা-আঁকা তায় ডাগর আঁখি।
বধিতে তায় কেন সাধ
যে মরেছে ঐ নয়ন বাণে।
মরেছে ঐ আঁখি-বাণে।।

কাননে হরিণ কাঁদে,
সলিল-ফাঁদে ঝুরছে শফরি,
বাঁকায়ে ভুরুর ধনু
ফুল-অতনু কুসুম-শর হানে।।

কুনাল কি পড়লো ধরা!
পীযূষ ভরা ঐ চাদো মুখে,
কাঁদিছে নার্গিসের ফুল
লাল কপোলের কমল-বাগানে।

জ্বলিছে দিবস রাতি
মোমের বাতি রূপের দেওয়ালি,
নিশিদিন তাই কি জ্বলি
পড়ছ গলি’ অঝোর নয়ানে।।

মিছে তুই কথার কাঁটায়
সুর বিঁধে হায় হার গাঁথিস কবি,
বিকিয়ে যায় রে মালা
এই নিরালা আঁখির দোকানে।।

Comments

বাউল গান এর নতুন প্রবন্ধ

কোকিলা রে-
কোকিলা রে-

কোকিলা রে-

  • Sub Title: ও তোর ডাক শুনিয়া
হৃদয়-আবরণ খুলে গেল
হৃদয়-আবরণ খুলে গেল

হৃদয়-আবরণ খুলে গেল

  • Sub Title: অন্তরে বাহিরে হেরিনু তোমারে

সর্বশেষ পেতে সাবস্ক্রাইব করুন

তথ্য সম্পর্কে খবর

আমাদের নিউজলেটার সাবস্ক্রাইব করুন এবং আপডেট থাকুন